কর ফাঁকির মামলায় খালাস পেলেন তারেক রহমান

তত্ত্বাবধায়ক সরকারের সময়ে হওয়া ২৬ লাখ টাকার কর ফাঁকির মামলায় খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার বিশেষ জজ আদালত ১০ এর বিচারক মো. রেজাউল করিম এ আদেশ দেন।

২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় তারেক রহমানের বিরুদ্ধে মামলাটি করা হয়।