একদিনে রোজা শুরু ও ঈদ নিয়ে আলেমদের চিন্তার অনুরোধ তারেকের

বাংলাদেশে সারা বিশ্বের সঙ্গে মিল রেখে একদিনে রোজা শুরু ও ঈদ উদযাপন করা যায় কি না তা আলেমদের চিন্তা করার অনুরোধ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (২ মার্চ) ঢাকার লেডিজ ক্লাবে ওলামা মাশায়েখ ও এতিমদের সম্মানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই আহবান জানান।

এসময় তিনি মাতৃভূমিকে যেন আল্লাহ ভালো রাখেন, সবাইকে সেই দোয়া করার অনুরোধ জানিয়ে তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর প্রতি দোয়া কামনা করেন। 

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বিএনপির সঙ্গে আলেম- ওলামাদের বিভেদ সৃষ্টির জন্য একটি মহল চেষ্টা করছে। 

তার অভিযোগ, সেকেন্ড রিপাবলিকসহ একটা উছিলা ধরে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে।