মাগুরার আট বছরের শিশু ধর্ষণের পর মহোৎসবে পরিণত হয়েছে এমন মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। একই সাথে প্রধান উপদেষ্টার কাছে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রতিষ্ঠা করে জনগণের আস্থা ফিরিয়ে আনার আহ্বান জানান তিনি।
সোমবার (১৭ মার্চ) সকালে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত ধর্ষণের বিচারের দাবিতে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহিলা দলের বিক্ষোভ সমাবেশে একথা বলেন সেলিমা রহমান।
মাগুরার আট বছরের শিশু ধর্ষণের শিকারসহ দেশের সকল নারী ও শিশু ধর্ষকের সুষ্ঠু বিচারের দাবিতে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে মহিলা দল। এসময় দলের নেতা-কর্মীরা বিগত ফ্যাসিস্ট সরকারের নানা অপকর্মে ও অন্যায়ের নানা দিকের ইতিহাস তুলে ধরেন ও বিচারের দাবি জানান।
একই অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেন, অন্তর্বর্তীকালীন সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেবে বলে বিশ্বাস করে জনগণ।