উন্নয়নের নামে কোটি কোটি টাকা পাচার করেছে হাসিনা: রিজভী

দেশ থেকে উন্নয়নের নামে কোটি কোটি টাকা পাচার করেছেন শেখ হাসিনা -এমনই অভিযোগ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর। তিনি বলেছেন, ক্ষমতা হারানোর আশঙ্কায় আগেভাগেই দেশ ছেড়েছেন শেখ হাসিনা, কারণ তিনি জানেন -পালিয়ে না গেলে বিচারের মুখোমুখি হতে হবে।

শুক্রবার (২৮ মার্চ) রাজধানীর পল্লবীর ইস্টার্ন হাউজিং -এ মাসব্যাপী শিশু কিশোরদের পাঁচ ওয়াক্ত নামাজ জামায়াতে আদায় উপলক্ষ্যে সাইকেল বিতরণ অনুষ্ঠানে এসব মন্তব্য করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।

তিনি বলেন, শিশু-কিশোরদের ছোটবেলা থেকেই ধর্মীয় মূল্যবোধে উদ্বুদ্ধ করলে তারা নৈতিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠবে। রমজান মাসজুড়ে শিশুদের পাঁচ ওয়াক্ত নামাজ জামায়াতে আদায়ের উৎসাহ দিতে এ উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান তিনি।