জনগণকে দেয়া প্রতিশ্রুতি অন্তর্বর্তীকালীন সরকার পূরণ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার বেলা ১১টায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
বিএনপি মহাসচিব বলেন, গেলো ১৫ বছর আর এবারের ঈদের মধ্যে অনেক পার্থক্য। কারণ এবার মুক্ত পরিবেশে ঈদ উদযাপন করতে পারছে দেশের মানুষ।
এসময় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেন শিগগিরই দেশে ফিরতে পারেন তিনি সেই দোয়া করেন।
মির্জা ফখরুল বলেন, ভোট ও ভাতের অধিকারের জন্য গত ১৫ বছরের যে সংগ্রাম, তা যেন পূরণ হয়।
তিনি আরও বলেন, বিগত গণতান্ত্রিক আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সবাই যেন আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করতে পারেন সেই কামনা করেন তিনি।
এ সময় আরও ছিলেন– স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান ও যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।