শিক্ষা ও গবেষণায় অবহেলা করবে না বিএনপি: সালাহউদ্দিন আহমেদ

উন্নত শিক্ষা ও গবেষণা নিশ্চিত করা গেলে দেশ থেকে মেধা পাচার বন্ধ করা যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

রোববার (২২ জুন) সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে তারুণ্যের রাষ্ট্র সংলাপ ‘শিক্ষা ও শিক্ষাঙ্গণ’ -শীর্ষক এক সংলাপে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

বিগত দিনে শিক্ষাক্ষেত্রে ব্যাপক রাজনীতিকরণ করা হয়েছে বলে মন্তব্য করে সালাহউদ্দিন আহমেদ বলেন, বিএনপি ক্ষমতায় আসলে শিক্ষা ও গবেষণায় কোনো অবহেলা করা হবে না।

এসময় দেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের কথা উল্লেখ করে মাতৃভাষায় শিক্ষার গুরুত্বের কথা জানান তিনি।