দুই একটি দল বাদে সবার লক্ষ্য সংসদ নির্বাচন: এ্যানি

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেেছন, দুই একটি রাজনৈতিক দল বাদে সবার মূল লক্ষ্য একটি জাতীয় সংসদ নির্বাচন। জাতীয় নির্বাচন হলে দেশে একটা স্থিতিশিলতা আসবে। তিনি বলেন, অভিজ্ঞ রাজনৈতিক দল ও রাজনৈতিক ব্যক্তিদের কথা শোনা দরকার। এই সরকার কী সব শেষ করতে পারবে। নির্বাচিত সরকার যখন আসবে তখন তাদের আরও বেশি চ্যালেঞ্জ নিতে হবে।

বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে ঢাকার রিপোর্টাস ইউনিট (ডিআরইউ) আয়োজিত রিপোর্টাস মিট দ্যা প্রেস আয়োজনে এই কথা বলেন তিনি। 

গত ১৭ বছর দেশে দুর্নীতি আকাশচুম্বি ছিলো বলে মন্তব্য করে তিনি বলেন,এসময় তিনি বলেন, ৩১ দফার মধ্যে দিয়ে দুর্নীতি দমন কঠোরভাবে নিয়ন্ত্রণ করবে। এছাড়া জনগণের সরকারের সুযোগ পেলে দুর্নীতির বিপক্ষে জিরো টলারেন্সে নেওয়া হবে। 

এছাড়া নিজস্ব জরিপের ভিত্তিতে সভাপতি, কাউন্সিলের মতামতের ভিত্তিতে ত্যাগী, সর্বোচ্চ জনপ্রিয়, নেতৃত্বের যোগ্যতা আছে এমন ব্যক্তিকে দল বেছে নেবে।

আমাদের অনেক রকমের ফরেন পলিসি থাকবে উল্লেখ করে এ্যানি বলেন, চীনের জন্য এক রকম, আমেরিকার জন্য এক রকম এবং পাশের দেশের জন্য আরেক রকম ফরেন পলিসি থাকবে। সামনের দিনে সচল করা হবে সার্ক। 

স্বৈরাচার ফ্যাসিস্ট আমলের নানা ইতিহাস ও নানা দিকের জুলুম নিরযাতন ও ভোটাধিকার ক্ষুণ্ণর প্রেক্ষাপট তুলে ধরা হয় এই আলোচনায়।