ফ্যাসিবাদের উৎপত্তি বন্ধ করে দেওয়া হলো: সালাহউদ্দিন

এবারে শহীদদের আকাঙ্খা পূরণে ব্যর্থ হলে ভবিষ্যত বাংলাদেশ হুমকির মুখে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। 

ফ্যাসিবাদ বিরোধী ঐক্য টিকিয়ে রাখতে হবে মন্তব্য করে তিনি বলেন, বিএনপি প্রস্তাব করেছে এক ব্যক্তি ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, এর মাধ্যমে ফ্যাসিবাদের উৎপত্তি বন্ধ করে দেওয়া হলো।

বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে নাগরিক ঐক্যের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে একথা বলেন তিনি। 

বিচারবিভাগের স্বাধীনতা নিশ্চিত করার আহবান জানিয়ে তিনি বলেন, সংসদে এমন কোনো আইন পাস করা যাবে না যেখানে বিচারবিভাগের স্বাধীনতা খর্ব করে। বিচারবিভাগকে সম্পূর্ণ স্বাধীন করতে হবে।

গণতন্ত্র মঞ্চ জাতির মধ্যে যে ঐক্য গড়েছে, তা ধরে রাখতে নাগরিক ঐক্য কাজ করবে এমন প্রত্যাশার কথাও জানান তিনি। 

তবে নির্বাহী বিভাগকে দুর্বল করার মধ্য দিয়ে রাষ্ট্রের ভারসাম্য রক্ষা করা সম্ভব বলে মনে করেন তিনি। বলেন, সংস্কার কমিশনে নির্বাহী বিভাগকে দুর্বল করার চেষ্টা দেখা যাচ্ছে।