গণ অভ্যুত্থান উপলক্ষে এক জুলাই থেকে আট আগস্ট নতুন বাংলাদেশ দিবস পর্যন্ত দলীয় নানা কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ।
কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য হলো- শহীদ আবু সাঈদ স্মরণে ১৬ জুলাই রংপুরে দোয়া ও আলোচনাসভা, ১৯ জুলাই ঘোষিত সাত দফা বাস্তবায়নে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ, পাঁচ আগস্ট গণমিছিল, ছয় থেকে আট আগস্ট সাংবাদিক ও সুধিজনদের সঙ্গে আলোচনাসভা।
শনিবার (২৮ জুন) সকালে রাজধানীর মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
এসময় তিনি বলেন, সরকার জুলাই সনদ ঘোষণায় জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ। জুলাই মাসের মধ্যেই এই সরকার জুলাই সনদ ঘোষণা করবে বলে আশা করেন তিনি।