আগস্টের প্রথম সপ্তাহ থেকে দুই সিটিতে চলবে ই-রিকশা

আপডেট : ২৮ জুন ২০২৫, ০১:৪৬ পিএম

আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে ঢাকার দুই সিটি করপোরেশনের তিন এলাকায় চালু হতে যাচ্ছে ই-রিকশা। এলাকা তিনটি হলো- উত্তরা, ধানমন্ডি ও পল্টন। পর্যায়ক্রমে আরও এলাকায় এটি চালু করা হবে।

শনিবার (২৮ জুন) ডিএনসিসির অডিটোরিয়ামে ‘তিন চাকার স্বল্প গতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চালক প্রশিক্ষণ কর্মসূচি’র উদ্বোধনকালে এ কথা জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আসিফ বলেন, ঢাকা শহরে অনিয়ন্ত্রিত রিকশা চলাচল দীর্ঘদিনের সমস্যা। সারাদেশে যে দুর্ঘটনা ঘটে তার ৩২ শতাংশ  এই রিকশার মাধ্যমে। অনেক জটিলতা এবং অনেক স্টেকহোল্ডার থাকায় অনেকেই এই সেক্টরে হাত দিতে চায়নি। তবে এখন সবাই এগিয়ে আসায় রিকশা চলাচলে শৃঙ্খলা ফিরবে। চালকদের ট্রেনিং দেওয়ার জন্য প্রশিক্ষিত ট্রেইনার তৈরি হবে। এক মাস ট্রেনিংয়ের পর তারা এসব চালকদের প্রশিক্ষণ দেবেন। 
 
উপদেষ্টা আসিফ জানান, এগুলো কীভাবে বাস্তবায়ন হবে সেই পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। গাড়ি এবং চালকের লাইসেন্স অনলাইনে করা হবে। যাতে অবৈধ লেনদেনের সুযোগ না থাকে। রিকশা অ্যাপ থাকবে, যেখানে সব নিয়ম থাকবে। রিকশাগুলো নির্দিষ্ট অঞ্চলে চলাচল করবে। 

তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে তাদের বড় অংশীদার মনে করি। তারা বৈধভাবে আয় করবেন, কেউ বাধা দেবে না।

এদিকে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ জানান, বর্তমান যে রিকশাগুলো আছে সেগুলো এখনই উঠিয়ে দেওয়ার পরিকল্পনা নেই। ওই রিকশার পাশাপাশি নতুন ই-রিকশা চলবে। ধাপে ধাপে পুরানো রিকশা কমিয়ে আনা হবে।

অনুষ্ঠান থেকে জানানো হয়, ই-রিকশা চলাচলের জন্য নীতিমালা তৈরি হয়েছে; যা সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল প্রবিধান, ২০২৫’ নামে পরিচিত হবে। এই নীতিমালায় বিভিন্ন ধারা উল্লেখ করা হয়। এর মধ্যে ই-রিকশা চলাচলে সাধারণ সড়ক ব্যবহার ও যাত্রী পরিবহন নিয়মাবলিতে বলা হয়– তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) শুধু সংশ্লিষ্ট সিটি করপোরেশন ও ট্রাফিক পুলিশ বিভাগ নির্ধারিত রাস্তায় চলাচল করবে।

এছাড়া হাইওয়ে, এক্সপ্রেসওয়ে বা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও বাস চলাচলের সড়কে এই ই-রিকশা চলাচল করবে না। সিটি করপোরেশন ও সংশ্লিষ্ট ট্রাফিক পুলিশ বিভাগ অনুমোদিত নয় এমন সড়কে চলাচল করবে না। ফুটপাতে চলাচল কঠোরভাবে নিষিদ্ধ।

ই-রিকশার চালকরা সর্বদা বাম লেনে চলাচল করবে এবং যানজট সৃষ্টি করা থেকে বিরত থাকবে। চালকদের ড্রাইভিং করার সময় মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ এবং জরিমানাযোগ্য অপরাধ। সিটি করপোরেশনের নির্ধারিত এলাকার বাইরে ই-রিকশা চলাচল করবে না। দুই জনের বেশি যাত্রী বহন কিংবা অতিরিক্ত ভার বহন করবে না। নিয়ম বহির্ভূতভাবে ওভারটেক এবং লেন পরিবর্তন করবে না। ই-রিকশায় উচ্চ শব্দের হর্ন বিশেষ করে ৪০ ডেসিবেলের ওপরে হর্ন বাজানো যাবে না।

একাত্তর/এসি
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর যারা হামলা চালিয়েছে আজ রাতের মধ্যেই তাদের গ্রেপ্তার করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব...
অন্তর্বর্তী সরকারের পক্ষে সব সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, হরিজন সম্প্রদায়ের মানুষ আছেন বলেই আমরা একটি সুন্দর শহর পেয়েছি। তাদের বঞ্চিত রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। এলজিআরডি উপদেষ্টার সঙ্গে কথা বলে দুর্গা...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর