কুমিল্লায় আওয়ামী লীগের নেতা ধর্ষণ করে দোষ চাপাচ্ছে বিএনপির ওপর: রিজভী

কুমিল্লার মুরাদনগরের অপকর্মের সাথে আওয়ামী লীগের কর্মী জড়িত থাকলেও দায় চাপানো হচ্ছে বিএনপির ওপর বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

রোববার (২৯ জুন) সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

এসময় আইনশৃঙ্খলা বাহিনী কঠোর না হওয়ার কারণে এসব ঘটনা ঘটছে বলেও মন্তব্য করেন তিনি।

কুমিল্লার ঘটনায় জড়িতদের বিচার দ্রুত দৃশ্যমান করার দাবি জানান রুহুল কবির রিজভী। গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি ও তাদেরকে হেয় করতে নানা প্রচেষ্টা চালাচ্ছে পতিত সরকার বলেও মন্তব্য করেন তিনি।

একইসাথে শহীদের স্বপ্ন বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।