গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নুরের খোঁজ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বেগম জিয়ার প্রতিনিধি হিসেবে নুরকে দেখতে শনিবার (৩০ আগস্ট) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড জাহিদ হোসেন।
এসময় তিনি বলেন, নুরের ওপর হামলা দেশ এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ।
ডা. জাহিদ বলেন, একজন জাতীয় রাজনৈতিক নেতার ওপর যে হামলা হয়েছে তা প্রতিহিংসা মূলক।
তিনি বলেন, ৫ আগস্টের পর প্রশাসনে যারা ঘাপটি মেরে বসে আছে তারাই এই কাজ করেছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিক নুরুল হক নুরের শারীরিক খোঁজ রাখছেন বলে জানান তিনি।
এ ঘটনায় যারা অসুস্থ হয়েছে তাদের সুচিকিৎসার জন্য সর্বোচ্চ ব্যবস্থা নেয়ার জন্য অন্তর্বর্তী সরকারের কাছে দাবি করেন তিনি।