রাজনীতিতে ধর্মের বিভাজনে আমরা বিশ্বাস করি না: মির্জা ফখরুল

আপডেট : ১৬ জুলাই ২০২৬, ০৩:০৫ পিএম

বাংলাদেশের রাজনীতিতে ধর্ম নিয়ে অনেক বিভাজন সৃষ্টি করা হয় উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আমাদের রাজনীতিতে এই বিভাজন বিশ্বাস করি না। তিনি বলেন, ১৯৭১ সালে যেভাবে সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ স্বাধীন করা হয়েছিলো, ঠিক একইভাবে এখনো সবাইকে সঙ্গে নিয়েই দেশ গড়তে চায় সরকার।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে রাজধানীর স্বামীবাগে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) মন্দিরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রথযাত্রার অনুষ্ঠানে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে বাংলাদেশী জাতীয়তাবাদের মতাদর্শ দিয়ে গেছেন, সেই আদর্শ অনুসারেই আমরা সবাইকে নিয়ে একসঙ্গে চলতে চাই।

তিনি উল্লেখ করেন, দেশে প্রকৃত সম্প্রীতি বজায় রাখতে এবং উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধভাবে পথ চলতে হবে।

বিএনপি কোনো ধরনের ধর্মীয় বিভাজনে বিশ্বাস করে না দাবি করে মির্জা ফখরুল বলেন, দলগতভাবে বিএনপি বিভাজন করে না বলেই দেশের সব ধর্মের মানুষের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমান দিন দিন আরও জনপ্রিয় হয়ে উঠেছেন।

বিগত জাতীয় নির্বাচনে সনাতন ধর্মাবলম্বীরা বিএনপিকে সরকার গঠনে যেভাবে আন্তরিক সহযোগিতা করেছেন, সে জন্য তাদের প্রতি বিশেষ ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন স্থানীয় সরকারমন্ত্রী।

অনুষ্ঠানে ইসকন বাংলাদেশের শীর্ষস্থানীয় কর্মকর্তা, হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে বর্ণাঢ্য রথযাত্রার সূচনা করা হয়।

একাত্তর/এসি
জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন। রোববার (১২ জুলাই) ভোর সোয়া চারটার দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন...
বর্তমান সরকারের ভাবমূর্তি বিনষ্ট করতে পরাজিত শক্তিদের চক্রান্ত ও ষড়যন্ত্র এখনও চলমান রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, যেকোনো ধরনের অপতৎপরতা রুখে...
গ্রামীণ অর্থনীতির টেকসই রূপান্তর এবং প্রান্তিক মানুষের নাগরিক সুবিধা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল...
দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মা, দোয়া কইরো। মাছ পাইলে দুই-তিন দিনের মধ্যে আমি আর আব্বা ফিরমু..."গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের তরুণ জেলে আবু সাইমের শেষ ফোনালাপ ছিল এটিই। মায়ের কাছে করা সেই প্রতিশ্রুতির পর আর কোনো ফোন আসেনি।...
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার ১৭১ জন।
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে (৫২) কুপিয়ে হত্যায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, আটক ব্যক্তিরা জেলার বাইরের বাসিন্দা...
সৌদি আরবের দাম্মামে এক সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) দিবাগত রাতে দাম্মামে খেজুর ব্যবসা শেষে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর