জুলাই সনদ বিতর্কে বিরোধী দলকে এগিয়ে আসতে হবে: মির্জা ফখরুল

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ০১:৪১ পিএম

ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি ও বিতর্কের অবসান ঘটাতে বিরোধী দলকে সংলাপে এগিয়ে আসার আহবান জানান।

রোববার (১৯ জুলাই) সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ন্যাশনাল এডিটরস কাউন্সিল আয়োজিত ‘জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই দেশের মানুষকে সবসময় তাদের অধিকারের জন্য লড়াই করতে হয়েছে, প্রাণ দিতে হয়েছে। কিন্তু যে লক্ষ্যে লড়াই করা হয়, সেই লক্ষ্য সবসময় বাস্তবায়ন হয় না। তবে আমাদের সেই আশা এখনও চূর্ণ হয়ে যায়নি। আমাদের যে কাজ শুরু করা দরকার ছিলো, সেই কাজ শুরু হয়েছে। মানুষের প্রতি আস্থা আছে, আমরা নিশ্চয়ই সেই বাংলাদেশ গড়তে সক্ষম হবো।

জুলাই সনদ নিয়ে সৃষ্ট বিতর্ক প্রসঙ্গে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। এই বিভ্রান্তি ও বিতর্কের অবসান দরকার। আশা করি, সংবিধান সংশোধন পরিষদে বিরোধী দল যোগ দেবে এবং সংবিধানের যেসব বিষয়ে পরিবর্তন দরকার, তা করা হবে। সংসদের আলোচনার মাধ্যমে এর একটি সমাধান প্রয়োজন। 

জীবনের এই পর্যায়ে নিজের শেষ ইচ্ছার কথা জানিয়ে তিনি বলেন, আমার শেষ বয়সে এটিই চাওয়া, যেন পরবর্তী প্রজন্মের জন্য ভালো কিছু রেখে যেতে পারি। জুলাই গণ-অভ্যুত্থান নতুন রাষ্ট্র বিনির্মাণের যে সুযোগ তৈরি করে দিয়েছে, সেই সুযোগ আমাদের কাজে লাগাতে হবে।

অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ সাংবাদিক মেহেদী হাসানের স্মৃতিচারণ করতে গিয়ে তার স্ত্রী আবেগপ্রবণ হয়ে পড়েন। তার সেই আবেগ উপস্থিত সবাইকে স্পর্শ করে। অনুষ্ঠানে আগত বিভিন্ন পত্রিকার সাংবাদিকেরা তাদের বক্তব্যে গণমাধ্যমের আত্মসমালোচনার বিষয়টি তুলে ধরেন। তারা বলেন, শেখ হাসিনাকে স্বৈরাচার বানিয়ে তোলার পেছনে গণমাধ্যমেরও একটি বড়ো ভূমিকা ছিলো।

অনুষ্ঠানে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের পক্ষ থেকে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ হওয়া পাঁচ সাংবাদিকের পরিবারকে মরণোত্তর সম্মাননা ও নগদ অর্থ দেওয়া হয়। 

একাত্তর/এসি
বাংলাদেশে হিন্দু-মুসলিমের হাজার বছরের ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে একটি নির্দিষ্ট মহল এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে নতুন করে তৎপরতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন...
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি ও তাদের মদদদাতারা বিভিন্ন ধরনের নাশকতা চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এই অপশক্তি...
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ড গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছিলো এবং সেই আন্দোলনের জাগরণেরই চূড়ান্ত পরিণতিতে চব্বিশের গণঅভ্যুত্থান অর্জিত হয়েছে বলে...
ভারতের মাটিতে বসে শেখ হাসিনার ষড়যন্ত এবং দেশে বিরোধী দলের আচরণের মধ্যে কোনো পার্থক্য নেই উল্লেখ করে তাদের মধ্যে গভীর যোগসাজশ রয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর