ভয়-শঙ্কামুক্ত বাংলাদেশ বিনির্মাণ করতে জনগণকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাশে থাকার আহবান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, যারা হাঁচি-কাশি হলেই বিদেশে যান তাদের জন্য আমার দেশে চিকিৎসা নেওয়া একটা প্রতিবাদ।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মনিপুর স্কুল অ্যান্ড কলেজে প্রায় দেড় মাস পর ফ্রি মেডিক্যাল ক্যাম্পে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
জামায়াত আমির বলেন, জামায়াত শুধুমাত্র দেশের নাগরিক এবং জনগণের জন্য রাজনীতি করে। সমাজ পরিবর্তনে দায়িত্ব জামায়াতে ইসলামীর হাতে তুলে দিলে আমরা সে সমাজ পরিবর্তনের চেষ্টা করবো। ক্ষমতায় এলে তেল মাথায় তেল দেবো না। জামায়াতের সব পরিষেবায় বঞ্চিতরা অগ্রাধিকার পাবেন।
এ সময় জামায়াত আমির বলেন, আগামীতে তার দলের যারা নির্বাচিত হবেন তারা সরকারি প্লট ও বিনা ট্যাক্সের গাড়ির সুবিধা নেবে না।