নাটাই কার হাতে, এটাই বড়ো প্রশ্ন: ডা. তাহের

আপডেট : ২৮ মে ২০২৬, ০১:২৬ পিএম

বিএনপি খুব অল্প সময়ের মধ্যে অজনপ্রিয় সরকারে পরিণত হচ্ছে মন্তব্য করে বিরোধী দলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, বিএনপি তো তরুণদের দল না, এই দলে অভিজ্ঞ লোকজনও আছে। কিন্তু তাদের নাটাই কার হাতে এটাই বড়ো প্রশ্ন। 

বৃহস্পতিবার (২৮ মে) গুলশানের নিজ বাসায় ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। এসময় চৌদ্দগ্রামবাসীসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানান তিনি।

ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, আমরাও তাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করছি, তারা যেন সঠিক পথে থাকে।

এসময় দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিকে হতাশাজনক বলে আখ্যায়িত করেছেন বিরোধী দলীয় উপনেতা। তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি হতাশাজনক অবস্থায় আছে, এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে আরও বেশি মনযোগী হওয়া দরকার।

প্রশাসনের দলীয়করণের সমালোচনা করে ডা. তাহের আরও বলেন, প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে নিজেদের রাজনৈতিক লোক বসানোর কারণেই মূলত বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

একাত্তর/এসি
নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সামসুল আলম স্বপদে বহাল থাকলে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হবে না বলে দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে তাকে না সরালে...
২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানকে ‘ফাইনাল যুদ্ধ’ না ভেবে ‘রিহার্সেল’ হিসেবে বর্ণনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে বর্তমান সরকার ফ্যাসিবাদের রাস্তা ধরে...
বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনো যুদ্ধ চায় না, শান্তি চায় উল্লেখ করে দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে এখন মানুষের জীবন, সম্মান ও সম্পদের ন্যূনতম নিরাপত্তা নেই। তবে শান্তিকামী...
জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পার হলেও দেশের ১৮ কোটি মানুষের কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। একই...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর