এবারের বাজেটে মানুষের ভাগ্য বদলাবে? সন্দেহে জামায়াত

আপডেট : ২৪ মে ২০২৬, ০৪:২৯ পিএম

এ বছরের জাতীয় বাজেটে ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়ার কথা থাকলেও এর মাধ্যমে দেশের মানুষের ভাগ্যের কতোটা পরিবর্তন হবে, তা নিয়ে সংশয় প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দেশের মানুষের প্রকৃত উন্নয়নের জন্য শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতে অনেক বেশি শতাংশ হারে বাজেট বরাদ্দ দিতে হবে।

রোববার (২৪ মে) অর্থনীতি বিষয়ক সংবাদকর্মীদের সঙ্গে বাজেট নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, বাজেটে আয়ের ক্ষেত্রে পক্ষপাতদুষ্ট আচরণ এবং ব্যয়ের ক্ষেত্রে বিলাসী মনমানসিকতা দেখে আসছে দেশ। গত ৫৫ বছরের বাজেটে গতানুগতিক এই ধারা থেকে এদেশের মানুষ বের হতে পারেনি।

তিনি আরও অভিযোগ করেন, যারা সরকারের রাজস্ব আদায় করছেন, সেখানে পদে পদে দুর্নীতি হচ্ছে। তবে বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামী জাতীয় বাজেটকে আরও শক্তিশালী করার জন্য সরকারকে সহযোগিতা করতে চায় বলে মন্তব্য করেন তিনি।

মতবিনিময় সভায় শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতের বাজেট উল্লেখযোগ্য হারে বাড়ানোর পরামর্শ দিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, এই খাতগুলোতে বরাদ্দ বৃদ্ধি করা হলে দেশে নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

একাত্তর/এসি
সারাদেশে সারের ডিলার নিয়োগে দলীয় বিবেচনা ও ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে সরকারের তীব্র সমালোচনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি অভিযোগ করেছে, বর্তমান সরকার জুলাইয়ের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা...
সরকারের ঢালাও বিরোধিতা না করে ভুলত্রুটি শুধরে দেওয়ার গঠনমূলক রাজনীতি করতে চায় বলে জানিয়েছে জামায়াতে ইসলামী। তবে টেক্সটাইল খাতের দীর্ঘদিনের ঐতিহ্য ভেঙে আন্তর্জাতিক মেলায় বিরোধীদলীয় নেতাকে প্রধান...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা দেওয়া ও কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে দায়ের করা মামলায় জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে জামিন নাকচ করে কারাগারে...
দেশের আর্থিক খাতকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত রাখা এবং এটিকে ব্যবসা খাত থেকে সম্পূর্ণ আলাদা করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। পাশাপাশি ব্যাংকের সংখ্যা কমিয়ে এই খাতে সুশাসন নিশ্চিত করার...
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর