কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান: ডা. জাহিদ

আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তারেক রহমান দেশে ফিরবেন। নির্বাচনসহ গণতান্ত্রিক পুনরুদ্ধারে তিনি নেতৃত্ব দিবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেছেন, দল থেকে যারা জনগণের কাছে সমাদৃত ও দলীয় জরিপের ফলাফলে এগিয়ে থাকবে তারাই আগামী নির্বাচনে বিএনপির মনোনয়ন পাবে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সদস্যদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।

এসময়ে ডা জাহিদ নির্বাচন নিয়ে বলেন, নির্বাচন সামনে রেখে দেশি-বিদেশি সকল ষড়যন্ত্র মোকাবিলা করে বিএনপি তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে অংশ নেবে।

নির্বাচনী সকল প্রস্তুতি নিয়ে বিএনপি সামনের দিকে এগুচ্ছে বলেও জানান ডা. জাহিদ হোসেন।