কোনো একটি দল বা গোষ্ঠীর উদ্দেশ্য সাধনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে অনিয়ম হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মিরপুরে এক দোয়া মাহফিলে এ অভিযোগ করেন তিনি।
এসময় রিজভী বলেন, মাঠ সমতল না করে অসমতল রেখে বিশ্ববিদ্যালয় প্রশাসন সাধারণ ছাত্রদের প্রতারিত করেছেন।
তিনি বলেন, ডাকসু ও জাকসু নির্বাচনের মতো আগামী নির্বাচনে উদ্দেশ্যমূলক ফলাফল হবে কিনা সেই শঙ্কা দেখা দিয়েছে।
এসময় মিথ্যা প্রচার ও বিশেষ কৌশলের মাধ্যমে বিএনপিকে হেয় করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।