ফ্যাসিবাদের পুনরুত্থান হলে কেউ রক্ষা পাবে না: রিজভী

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ পিএম

ফ্যাসিবাদের পুনরুত্থান হলে কেউ রক্ষা পাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি রুহুল আমিন গাজীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, চারদিকে জল্লাদরা কিলবিল করছে, মিরজাফররা ওত পেতে রয়েছে। বিদেশি নম্বরে যোগাযোগ করে কোথায় কীভাবে বোমা ব্লাস্ট করে ছবি দিতে পারলেই টাকা পাঠানো হয়।

তিনি বলেন, রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অক্ষুণ্ন রাখতে আমাদের যে কোনো উপায়ে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে। যদি কোনো ধরনের পুনরাবৃত্তি ঘটে, তবে কেউ পার পাবে না।

এ সময় সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী প্রসঙ্গে রিজভী বলেন, রুহুল আমিন গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও ফ্যাসিবাদবিরোধী অবস্থানে আপসহীন ছিলেন। নানা নিপীড়ন-নির্যাতনের মধ্যেও তিনি নিজের অবস্থান থেকে সরে যাননি।

তিনি আরও বলেন, রুহুল আমিন গাজীর মৃত্যুতে সাংবাদিক সমাজ ও তার রাজনৈতিক সহকর্মীদের মধ্যে গভীর শূন্যতা তৈরি হয়েছে। তবে জীবদ্দশায় তিনি শেখ হাসিনা সরকারের পতন দেখে যেতে পেরেছেন, এটিই তার জন্য কিছুটা সান্ত্বনার বিষয়।

এদিকে জামায়াতে ইসলামী প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, দলটি এমন একটি জায়গা থেকে সহায়তা পাচ্ছে, যা অত্যন্ত ভয়াবহ।

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোটের লংমার্চ কর্মসূচির প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, হাসিনা আমলে লংমার্চ করার কোনো সুযোগ ছিল না। সেই সুযোগ বিএনপি দিয়েছে।

রিজভী বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকবেই, পাশাপাশি প্রত্যেক দলের নিজস্ব রাজনৈতিক কর্মসূচিও থাকবে। তবে গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার মতো মৌলিক বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐকমত্য থাকা জরুরি।

আলোচনা সভায় দৈনিক যুগান্তর-এর সম্পাদক ও কবি আবদুল হাই শিকদার, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মো. শহিদুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

আরবিএস
দেশে বিদ্যমান জ্বালানি সঙ্কটের মধ্যে বিশাল গাড়িবহর নিয়ে লংমার্চের কঠোর সমালোচনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি প্রশ্ন তুলেছেন, জনকল্যাণের কথা বলে শত শত যানবাহনের তেল অপচয়...
বিরোধী দল ‘এক দফা’ আন্দোলনের নামে সরকার পতনের চক্রান্ত করলে বিএনপি হাত গুটিয়ে বসে থাকবে না বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারকে ফেলে...
শত আঘাত এলেও জনগণের স্বার্থে লংমার্চ কর্মসূচি সফল করার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের জনগণ ভারতের কোনো ষড়যন্ত্র যেমন মেনে নেবে না, তেমনি একাত্তরবিরোধী কোনো শক্তির চক্রান্তও বরদাশত করবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।  
প্রধানমন্ত্রী তারেক রহমান রাতে জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিয়ে তাঁর পরিবারের তৃতীয় সদস্য হিসেবে এক নতুন ইতিহাস গড়তে যাচ্ছেন। বিশ্ব সংস্থার সাধারণ বিতর্কের ৮১তম অধিবেশনে তিনি তাঁর প্রথম ভাষণ দেবেন। ...
চলতি বছরের প্রথম আট মাসে সারাদেশে নারী ও কন্যাশিশু নির্যাতনের এক হাজার ৯১৯টি ঘটনা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে ৩৩১টি ঘটনাই ধর্ষণের।
নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হুঙ্কার এবং তোপ দাগানোর মধ্য দিয়ে প্রকাশ্যে এসেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের গভীর সংঘাত।
নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আহত পাঁচজনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর