জুলাই সনদে স্বাক্ষর না করা রাজনৈতিক দলের নিজস্ব সিদ্ধান্ত: ডা. জাহিদ

জুলাই সনদে স্বাক্ষর করা বা না করা যেকোনো রাজনৈতিক দলের নিজস্ব সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেছেন, কারা স্বাক্ষর করবে, আর কারা করবে না সে বিষয়ে সিদ্ধান্ত নেয়ার অধিকার তাদের আছে।

শুক্রবার (১৭ অক্টোবর) সকালে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন-ডি-ম্যাপ এর আয়োজনে দলটির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিসৌধে কোরআন তেলওয়াতের পর তিনি আরো বলেন, জুলাই সনদ বাস্তবায়নে দেশের মানুষ উন্মুখ হয়ে আছে।

রাষ্ট্র যদি দায়িত্ব নেয় সেক্ষেত্রে কারো শঙ্কা থাকা উচিত নয় বলেও মনে করেন তিনি।

এছাড়া, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য আগের থেকে আরো স্থিতিশীল জানিয়ে খুব দ্রুত বেগম জিয়া বাসায় ফিরবেন বলে আশাবাদ ব্যক্ত করেন ডা. জাহিদ।