ফ্যাসিবাদ বিরোধী দলগুলো নিয়ে জোট করতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ

ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা রাজনৈতিক দলগুলোকে নিয়ে বৃহৎ জোট করতে চায় বিএনপি। এমনটাই জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

সোমবার (২৭ অক্টোবর) যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের জানান, জাতীয় ঐক্য বজায় রাখাই বিএনপির মূল লক্ষ্য।

ঐক্য বজায় রাখতে কেউ যেনো বিভেদের পথে না যায় সেই বার্তাও দিতে চায় দলটি।

আগামী নির্বাচনকে সামনে রেখে সারাদেশের প্রার্থীদের সঙ্গে দলের হাইকমান্ডের বৈঠক প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, দল ও নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখার বার্তা দিতেই এই বৈঠক।

তরুণ যুবকদের রাজনৈতিক ভাবনাকে ধারণ করে সামনের দিনে জাতি বিনির্মাণে কর্মসূচি প্রণয়ন করার কথা জানিয়ে বিএনপির এই নেতা বলেন, আগামীর বাংলাদেশ হবে তারুণ্যনির্ভর।