বেগম খালেদা জিয়াকে অসুস্থ করেছে ফ্যাসিস্ট সরকার। দেশের সংকট মুহূর্তে এখন বেগম খালেদা জিয়াকেই সবচেয়ে বেশি প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
শুক্রবার (৫ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকাস্থ সেনবাগ জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, যারা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সমালোচনা করতো তারাই আজ তার জন্য দোয়া করছে।
এসময় বেগম খালেদা জিয়ার সুস্থতায় দেশের সব মানুষের কাছে দোয়াও প্রার্থনা করেন জয়নুল আবদিন।