‘উই হ্যাভ অ্যা প্ল্যান, উই হ্যাভ অ্যা প্ল্যান’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে পূর্বাচলে লাখো মানুষের সমাবেশ মঞ্চে দাঁড়িয়ে স্মরণ করেন মার্টিন লুথার কিংয়ের অমর বাণী। সেই সুরে সুর মিলিয়ে বলেন, ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’।  তবে, বক্তব্য শেষ করে মঞ্চ ত্যাগের আগে ফের তিনি মাইকে এসে বলেন, ‘উই হ্যাভ অ্যা প্ল্যান, উই হ্যাভ অ্যা প্ল্যান।’

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকালে রাজধানীর ৩০০ ফিটে গণসংবর্ধনা মঞ্চে তিনি সংক্ষিপ্ত বক্তব্য দেন।

এসময় জনমানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষার কথা তুলে ধরে তিনি বলেছেন, এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক। এজন্য দেশের সবার সহযোগিতা প্রয়োজন।