শ্বশুরের কবর জিয়ারত করলেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার শ্বশুর ও সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলীর কবর জিয়ারত করেছেন।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে মাহবুব আলীর কবর জিয়ারত এবং দোয়া-মোনাজাত করেন তারেক রহমান।

এ সময় তার সঙ্গে ছিলেন চেয়ারপারসনের সিকিউরিটি টিমের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল সামছুল আলম, পিএস আবদুর রহমান সানি ও অন্যান্য কর্মকর্তারা।