ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী বাছাইয়ে দলগুলো নির্বাচন কমিশনকে চাপ দিচ্ছে বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামী।
রোববার (১৮ জানুয়ারি) রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে দলের নায়েবে আমির আব্দুল্লাহ মো. তাহের এই অভিযোগ করেন।
তিনি বলেন, এই চাপ সহ্য করতে না পারলে, ভোট সুষ্ঠু হবে না। আবার, ভোট কেন্দ্রে সেনাবাহিনী, পুলিশসহ সব আইনশৃঙ্খলা বাহিনীকে ভোট কক্ষে প্রবেশে অনুমতি না দিতে সুপারিশ করেছে জামায়ত।
এর আগে রাষ্ট্রীয় অথিতি ভবন যমুনায় সন্ধ্যা সাড়ে ছয়টা প্রধান উপদেষ্টার সঙ্গে শুরু হয় জামায়াতের বৈঠক। আমিরের নেতৃত্বাধীন বৈঠকের অংশ নেয় নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারি গোলাম পরওয়ার ও সহ-সেক্রেটারি রফিকুল ইসলাম খান।
দেড় ঘণ্টার বৈঠক শেষে আনুষ্ঠানিক ব্রিফিং করে জামায়াতে নায়েবে আমির। এ সময় বিএনপির ফ্যামিলি ও কৃষক কার্ড একটি ধোঁকাবাজি উল্লেখ করে তিনি অভিযোগ করেন, একটি বিশেষ রাজনৈতিক দল প্রার্থী যাচাই-বাছাই জাতীয় নির্বাচনকে চাপ প্রয়োগ করছে। কোন বাহ্যিক চাপ নয়, আইন অনুসারেই প্রার্থী বাছাই করতে হবে।
এদিকে, জাতীয় নির্বাচনে সব কেন্দ্রে সিসিটিভি স্থাপনের আশ্বাস দিয়েছে অন্তবর্তীকালীন সরকার। বৈঠকে সেনাবাহিনী, পুলিশসহ সব আইনশৃঙ্খলা বাহিনীকে ভোট কক্ষের ভেতরে প্রবেশের অনুমতি না দিতে প্রধান উপদেষ্টাকে সুপারিশ জানায় জামায়াত। এতে সম্মতিও দিয়েছেন প্রধান উপদেষ্টা বলে জানান ডা. তাহের।
ব্রিফিংয়ে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ১০ দলীয় জোটে আরও দল যুক্তের আভাস দেয় জামায়াত। এছাড়া ১১ দলীয় জোটে ভুমিকার কারণে ইসলামি আন্দোলনের নায়েবে আমিরের আসনে কোনো প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত জানান জামায়াতের নায়েবে আমির।