প্রশাসনসহ সংশ্লিষ্টরা বিশেষ দুই দলকে প্রাধান্য দিচ্ছে: মির্জা আব্বাস

প্রশাসনসহ সংশ্লিষ্টরা বিশেষ দুটি দলকে প্রাধান্য দিচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাজধানীর শাহজাহানপুরের আমতলা মসজিদে জুমার নামাজ আদায় শেষে নির্বাচনী প্রচারণার সময় তিনি সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন।

মির্জা আব্বাস বলেন, নির্বাচনের আগমুহূর্তে নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে সব প্রার্থীকে সতর্ক থাকতে হবে।

নামাজ শেষে তিনি শাহজাহানপুরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে নির্বাচনী প্রচারণা চালান। প্রচারণাকালে তিনি নিজ এলাকার মানুষের খোঁজখবর নেওয়ার পাশাপাশি বিভিন্ন নির্বাচনী প্রতিশ্রুতি দেন।