সন্ধ্যায় চরমোনাই পীরের সাথে দেখা করবেন তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের (চরমোনাই পীর) সঙ্গে সাক্ষাৎ করবেন। 

দলীয় সূত্র জানায়, সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডে রূপায়ণ স্বপ্ন নিলয়ের বাসায় এ সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।

নির্বাচনে বিজয়ের পর বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে সৌজন্য বিনিময়ের কর্মসূচির অংশ হিসেবেই এ সাক্ষাৎ নির্ধারিত হয়েছে।

এর আগে, রোববার (১৫ ফেব্রুয়ারি) তারেক রহমান জামায়াতের আমির শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। একই দিনে তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।