‘রাজনৈতিক কারণে মেধাবী চিকিৎসকদের যোগ্যতা কাজে লাগানোর সুযোগ হয়নি’

বিগত সময়ে দেশের চিকিৎসকেরা রাজনীতির শিকার হয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। তার দাবি, পৃথিবীর অন্য কোনো দেশে এমন ঘটনার নজির নেই।

শনিবার (১৪ নভেম্বর) সকালে জাতীয় ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন দিবস উপলক্ষে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, ‘রাজনৈতিক কারণে অনেক মেধাবী ও যোগ্য চিকিৎসক তাদের অভিজ্ঞতা ও জ্ঞান কাজে লাগানোর সুযোগ পাননি। অথচ দেশের চিকিৎসকদের দক্ষতা নিয়ে গর্ব করার যথেষ্ট কারণ রয়েছে। বাংলাদেশের চিকিৎসকেরা বিশ্বের অন্য কোনো দেশের চিকিৎসকদের চেয়ে পিছিয়ে নেই।’

তিনি আরও বলেন, ‘দেশের বিপুল জনসংখ্যার তুলনায় চিকিৎসকের সংখ্যা এখনো পর্যাপ্ত নয়।’