বিএনপি মাঠে নামলে পালানোর পথ পাবেন না: মির্জা আব্বাস

আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ০৮:৫০ পিএম

সরকার ও বিএনপিকে তথাকথিত বিরোধী দল বিব্রত করার অপচেষ্টা করছে বলে তীব্র অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।

শনিবার বিকেলে রাজধানীর শাহজাদপুরে ঢাকা-৮ সংসদীয় এলাকার আওতাধীন শাহজাহানপুর, মতিঝিল, পল্টন, শাহবাগ ও রমনা থানা বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিরোধীদলগুলোর সাম্প্রতিক রাজনৈতিক তৎপরতার প্রতি ইঙ্গিত করে মির্জা আব্বাস বলেন, অনেকেই অনেক কিছু ভাবছেন। কিন্তু বিএনপি এখনো মাঠে নামেনি। বিএনপি যদি সত্যি মাঠে নামে, তবে আপনারা কিন্তু পালানোর পথ খুঁজে পাবেন না।

দেশ গড়ার আহ্বান জানিয়ে মির্জা আব্বাস বলেন, স্বাধীনতার এত বছর পার হয়ে গেলেও বাংলাদেশ এখনো কোমর সোজা করে দাঁড়াতে পারেনি। তাই আসুন, অযথা বিরোধিতার খাতিরে বিরোধিতা না করে সবাই ঐক্যবদ্ধভাবে দেশটাকে গড়ে তুলি। গঠনমূলক ও সঠিক পরামর্শ দিয়ে সরকারকে সাহায্য করুন।

জামায়াতে ইসলামীর দিকে পরোক্ষ ইঙ্গিত করে তিনি আরও বলেন, এক শ্রেণির লোক নিজেদের কোমরে জোর না পেয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সঙ্গে হাত মিলিয়ে বিভিন্ন জায়গায় মিছিল-মিটিংয়ের চেষ্টা করছে। তারা দেশে নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে। গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে কোনো বাধা নেই, আপনারা সুস্থ রাজনীতি করুন। কিন্তু কোনো অপকর্ম করলে বিএনপির নেতাকর্মীরা হাত গুটিয়ে বসে থাকবে না, শক্ত হাতে প্রতিহত করবে।

ভারত থেকে আওয়ামী লীগ নেতাদের ফেরার গুঞ্জন নিয়ে কড়া সতর্কবার্তা দিয়ে মির্জা আব্বাস বলেন, আমরা শুনছি আওয়ামী লীগের কিছু নেতা ভারত থেকে ফিরে এসে বিভিন্ন এলাকায় আস্তানা গাড়ার চেষ্টা করছে। আর বিএনপির ভেতরের কিছু লোভী মানুষ টাকার লোভে তাদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে। আমাদের সাফ কথা- কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। শত্রুপক্ষের মিত্র বা আওয়ামী দোসরদের সঙ্গে যারা আঁতাত করবে, বিএনপিতে তাদের কোনো স্থান নেই। এদের একযোগে রুখে দাঁড়াতে হবে। ক্ষমতার পটপরিবর্তনের পর যারা গায়ের রং বদলে বিএনপি সেজেছেন, তাদেরও কোনো ছাড় নেই।

শাহজাহানপুরের ওই মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনামসহ অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতারা।

একাত্তর/এআরএস
কোনো যৌক্তিক কারণ না থাকার পরও কেবল রাজনৈতিক শূন্যতা পূরণ এবং সরকারের ইতিবাচক রাজনীতি নিয়ে জনগণকে বিভ্রান্ত করতেই বিরোধী দলগুলো লংমার্চ কর্মসূচি দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব...
কুইক রেন্টালের নামে বিদ্যুৎ খাতে অনিয়ম ও লুটপাটের সুযোগ দিতে বিগত আওয়ামী লীগ সরকার ইনডেমনিটি আইন পাশ করেছিলো বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, তবে সব...
সরকারকে বিতর্কিত করতেই পুলিশপ্রধান ক্রসফায়ার নিয়ে বক্তব্য দিয়েছেন কি না, সেই প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশে পর্যাপ্ত আইন থাকা সত্ত্বেও ক্রসফায়ার ও...
পলাতক শেখ হাসিনার দেশে ফেরা ঘিরে যেকোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা হলে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা...
নিত্যপণ্যের আকাশচুম্বী দামের সঙ্গে সংগতি রেখে পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করা এবং অবিলম্বে নতুন মজুরি বোর্ড গঠনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে গাজীপুরের শিল্পাঞ্চল। শনিবার দুপুর...
পুলিশ কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ফেসবুকে পরিচয় ও পরবর্তীতে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় সহকারী পুলিশ সুপার (এএসপি) কাজী মিজানুর রহমানকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কাশম দ্বীপের কাছে দুটি ইরানি বেসামরিক মাছ ধরার ট্রলারে অন্যায়ভাবে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এই হামলায় ট্রলারের এক জেলে গুরুতর আহত হয়েছেন এবং...
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও পারস্য উপসাগরে নৌ-অবরোধের তোয়াক্কা না করে ২০০ কোটি ডলারেরও বেশি মূল্যের অস্ত্র উপাদান, বিস্ফোরক ও সামরিক যানবাহন আমদানির এক বিশাল ও গোপন নেটওয়ার্ক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর