সাদেক হোসেন খোকা ছিলেন রাজপথের খাঁটি যোদ্ধা: মির্জা আব্বাস

আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ০১:৩৮ এএম

অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকাকে রাজপথের খাঁটি যোদ্ধা আখ্যায়িত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। তিনি বলেছেন, খোকা কম হাসতেন, কিন্তু তার কথাবার্তা ও আন্তরিকতা মানুষকে সহজেই কাছে টেনে নিত।  তিনি অত্যন্ত সহজ-সরল ও বড় মনের মানুষ ছিলেন।

বুধবার বিকেলে রাজধানীর গোপীবাগে সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে প্রয়াত এই নেতার সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে স্মৃতিচারণ করতে গিয়ে মির্জা আব্বাস এসব কথা বলেন।

শৈশব, কৈশোর, মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক জীবনের নানা স্মৃতি তুলে ধরে তিনি জানান, তারা পাশাপাশি এলাকার বাসিন্দা ছিলেন। তিনি শাহজাহানপুরের এবং খোকা গোপীবাগের।

কখন যে তারা একে অপরের সঙ্গী ও রাজনৈতিক সহযোদ্ধা হয়ে উঠেছিলেন, তা বুঝতেই পারেননি। মুক্তিযুদ্ধের দিনগুলো থেকে শুরু করে জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন, সবখানেই তারা একসঙ্গে ছিলেন। মির্জা আব্বাস জানান, খোকা ও তার জীবনের নানা ঘটনা নিয়ে লিখতে বসলে আস্ত একটি বই হয়ে যাবে। 

রাজনীতিতে তাদের মধ্যে মতপার্থক্য ও ঝগড়া হলেও দিন শেষে বিএনপির আদর্শ এবং মানুষের জন্য তারা একসঙ্গে কাজ করেছেন। তিনি বলেন, রাজনীতির নানা পরিবর্তনের মধ্য দিয়ে আমরা একসঙ্গে পথ চলেছি। খোকা আজ বেঁচে থাকলে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে হয়তো আরও অনেক ভালো কিছু হতে পারত।

প্রয়াত নেতার রাজনৈতিক অবদান ও জীবনের নানা দিক তুলে ধরতে পরবর্তী সময়ে বড় পরিসরে স্মরণসভার আয়োজনের পরিকল্পনার কথাও জানান মির্জা আব্বাস। একই সঙ্গে সাদেক হোসেন খোকার পরিবারের প্রতি সহমর্মিতা জানাতে এবং তার রুহের মাগফিরাত কামনায় দেশবাসীর প্রতি দোয়ার আহ্বান জানান মির্জা আব্বাস।

দোয়া মাহফিলে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও সাদেক হোসেন খোকার ছেলে এমপি ইশরাক হোসেন, রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, জাতীয়তাবাদী যুবদলের সভাপতি মোনায়েম মুন্না, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

সভা শেষে সাদেক হোসেন খোকার বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

একাত্তর/এআরএস
রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন চীনা প্রতিনিধিদলের প্রধান ও কমিউনিস্ট পার্টির...
দুই সপ্তাহের মধ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি গঠনের নির্দেশনা দিয়েছে দলের হাইকমান্ড। কেন্দ্রের নির্দেশনা মেনে ত্যাগী, যোগ্য ও সক্রিয় নেতাদের মূল্যায়নের মাধ্যমে একটি শক্তিশালী...
দেশের অগ্রগতির যাত্রাকে ব্যাহত করতে ১৯৭১ ও ২০২৪ সালের পরাজিত শক্তিরা যৌথভাবে ষড়যন্ত্র চালাচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান। একই সঙ্গে শ্রমিকদের বিভিন্ন দাবির...
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের (আসন-২৩) উপ-নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী এলিজা জামানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারীভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।  
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় অবস্থিত ‘জুলাই স্মৃতি জাদুঘর’-এর ১ নম্বর গেটের সামনে ককটেল বিস্ফোরণের এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। তবে এই আকস্মিক বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে পুলিশ।
পোশাক খাতের নতুন মজুরি বোর্ড শ্রমিক ও মালিক উভয়পক্ষের সঙ্গে সরাসরি আলাপ-আলোচনার মাধ্যমে সম্পূর্ণ নির্মোহ ও নিরপেক্ষভাবে একটি যৌক্তিক ও ন্যায্য মজুরি নির্ধারণ করবে এবং সেটি ডিসেম্বরের মধ্যেই ঘোষণা...
দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলার সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
হামের টিকা ক্রয় ও বিতরণে অযথা বিলম্ব, নানা অনিয়ম এবং প্রশাসনিক চরম ব্যর্থতার কারণে জনস্বাস্থ্যের ওপর যে বিরূপ প্রভাব পড়েছে, তার দায়-দায়িত্ব নির্ধারণে অন্তর্বর্তী সরকারের (৮ আগস্ট ২০২৪ থেকে ১৭...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর