লুটের টাকায় দেশ ধ্বংসের অপরাজনীতি করছে আ. লীগ: দুলু

আওয়ামী লীগ দেড় যুগ ধরে দেশের মানুষের অর্থ লুট করে অর্থনীতি ধ্বংস করেছে। সেই লুটের টাকায় দলটি এখন দেশকে ধ্বংস করার অপরাজনীতি করছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাস করে না বলেই গোপালগঞ্জের সন্ত্রাসের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর পদক্ষেপ নেয়নি বিএনপি।

তিনি আরও বলেন, ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার নাটকের অপরাজনীতির শিকার হচ্ছেন স্বয়ং আওয়ামী লীগের সাধারণ কর্মীরা। শেখ হাসিনা যত দিন বেঁচে থাকবেন, তত দিন বাংলাদেশের গণতন্ত্র নিরাপদ নয়।

বিশ্বে ফ্যাসিবাদের ইতিহাসের ধারাবাহিকতায় আওয়ামী লীগ আর কখনো এ দেশে ক্ষমতায় আসতে পারবে না বলেও মন্তব্য করেন জাতীয় সংসদের এই হুইপ।