কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক সভাপতি শেখ হাসিনা দেশে অরাজকতা সৃষ্টির জন্য ‘সুইসাইড বম্বার’ চাইছেন বলে ধারণা প্রকাশ করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তাঁর মতে, এই সুইসাইড বোমায় শেখ হাসিনা নিজে নন, বরং আওয়ামী লীগই ক্ষতবিক্ষত হবে।
মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
ফেসবুক পোস্টে ড. আসিফ নজরুল দাবি করেন, শেখ হাসিনার কাছে কেবল নিজের ও পরিবারের স্বার্থই সবচেয়ে গুরুত্বপূর্ণ; প্রয়োজনে তিনি বাংলাদেশ তো দূরের কথা, আওয়ামী লীগকেও কোরবানি দিতে পারেন। তাঁর দেশে ফেরার ঘোষণার পরপরই আওয়ামী লীগের কিছু দুর্বৃত্ত হত্যা, অগ্নিসংযোগ ও প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনের মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।
তাঁর বিশ্বাস, দেশে ফেরার পথ তৈরি করতে পরিকল্পিতভাবে এই অরাজকতা উসকে দেওয়া হচ্ছে এবং এর পেছনে হাসিনার নির্দেশনা বা প্ররোচনা থাকার বহু কারণ রয়েছে।
ড. নজরুল আরও উল্লেখ করেন, এসব কর্মকাণ্ডের মাধ্যমে শেখ হাসিনা আবারও জুলাইয়ের হত্যাযজ্ঞের স্মৃতি সামনে এনে সাধারণ নেতাকর্মীদের বড় বিপদের মুখে ঠেলে দিচ্ছেন এবং দলের প্রতি সামান্য সহানুভূতিশীলদেরও বিপাকে ফেলছেন।
পোস্টে ড. আসিফ নজরুল লেখেন, ড. ইউনূসের প্রতি শেখ হাসিনার দীর্ঘদিনের ব্যক্তিগত জিঘাংসার বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে তাঁর অনুগতদের কর্মকাণ্ডে, যার অংশ হিসেবে গত এক মাসে গ্রামীণ ব্যাংকের প্রায় একশ শাখায় ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। অথচ প্রায় এক যুগ ধরে ড. ইউনূস গ্রামীণ ব্যাংকের সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নন এবং এমন হামলা আন্তর্জাতিক অঙ্গনে আওয়ামী লীগের ফেরার চেষ্টাকে আরও অগ্রহণযোগ্য করে তুলতে পারে, তাও তারা বিবেচনায় নেননি বলে মন্তব্য করেন তিনি।
ব্যক্তিগত স্বার্থরক্ষা করতে গিয়ে নেত্রী যে দলটিকেই ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন, তা আওয়ামী লীগের নেতাকর্মীরা কবে বুঝবেন, সে প্রশ্নও তুলেছেন ড. আসিফ নজরুল।
৩১ ডিসেম্বর পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা এনসিপির
১৬ ডিসেম্বর নয়, হাসিনাকে যত দ্রুত সম্ভব ফিরতে বললেন বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশি যে কোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেপ্তার: শামা