ছেলেকে নিয়ে মোটরসাইকেল দুর্ঘটনার কবলে শেন ওয়ার্ন

মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন সাবেক অস্ট্রেলীয় ক্রিকেটার শেন ওয়ার্ন। এ সময় ওয়ার্নের সাথে তার ছেলেও সেখানে ছিলো। দুর্ঘটনার সময় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান প্রায় ১৫ মিটার দূরে। তবে তারা দুজনেই সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন এ কিংবদন্তি নিজেই।

রোববার (২৮ নভেম্বর) দুর্ঘটনার পর ৫২ বছরের এই স্পিনার নিজেই হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। 

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম সিডিনি টাইমস হেরল্ডকে ওয়ার্ন জানিয়েছেন, প্রথমে পা ভাঙার শঙ্কা নিয়েই হাসপালে যান তিনি। কিন্তু পরে পায়ের বিষয়ে নিশ্চিত হন তিনি। পা এবং কোমরে আঘাত পেলেও সুস্থ আছেন। শরীরের বেশ কয়েক জায়গায় কেটে গিয়েছে। পাশাপাশি একটু ব্যথা রয়েছে।

আরও পড়ুন: বিরতির আগে বাংলাদেশের দুই উইকেটের পতন

এদিকে ৮ ডিসেম্বর থেকে ব্রিসবেনের গব্বায় শুরু হচ্ছে অ্যাশেজ। ধারাভাষ্য দিতে সেখানে যাচ্ছেন ওয়ার্ন। সেক্ষেত্রে এ দুর্ঘটনা খুব একটা প্রভাব ফেলবে এবং তাকে ধারাভাষ্যকার হিসেবে দেখা যাবে এমনটাই আশা আয়োজকদের। 

অস্ট্রেলিয়ার হয়ে ১৪৫টি টেস্ট খেলেছেন ওয়ার্ন। তুলে নিয়েছেন ৭০৮টি উইকেট। আর ১৯৪টি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচে তার শিকার ২৯৩টি উইকেট। 


একাত্তর/আরবিএস