বিরতির আগে বাংলাদেশের দুই উইকেটের পতন

আপডেট : ২৯ নভেম্বর ২০২১, ০১:০২ পিএম

চতুর্থ দিনে দারুণ শুরুর আভাস দিয়েছিলেন মাশফিকুর রহিম। হাসান আলীর করা প্রথম ওভারের প্রথম বলেই চার হাঁকিয়ে শুরু করেন দিন। কিন্তু তার এক বল পরেই বল ছাড়তে গিয়ে বোল্ড হয়ে ফিরতে হয় সাজঘরে।

মুশফিকের বিদায়ের পর বিপাকে পড়া দলের ইনিংস মেরামতের কাজ শুরু করেন ইয়াসির আলী ও লিটন দাস। দুজনে ভালোই সামলাচ্ছিলেন হাসান আলী আর শাহীন আফ্রিদির দ্রুত গতির বলগুলো।

২৯তম ওভারের পঞ্চম বলে শাহীন শাহ আফ্রিদির দ্রুত গতির বাউন্সার মাথায় লাগলে ব্যথা পান ইয়াসির আলী। এরপর চিকিৎসকের পর্যবেক্ষণের পর আবারও ব্যাটিং শুরু করেন তিনি।

কিন্তু পরের ওভারে ব্যাটিং করার পর আর থাকতে পারেননি উইকেটে। নোমান আলীর ওভার শেষ করেই ফিজিওর সঙ্গে মাঠ ছাড়েন ইয়াসির। অবসরে যাবার আগে ৭২ বলে ৩৬ রান করেছেন।

এরপর ইয়াসির আলীর কনকাশন বদলি খেলোয়াড় হিসেবে ব্যাট করছেন নুরুল হাসান সোহান। তার আগে লিটনের সঙ্গে ব্যাট করতে আসেন মেহেদী মিরাজ। তবে থিতু হতে পারেননি বেশীক্ষণ।

৪৪ বলে ১১ রান সাজঘরে ফেরেন সাজিদ খানের বলে এলবিডব্লু হয়ে। গতকাল তৃতীয় দিনে ৪ উইকেট হারিয়ে ৩৯ রান তুলে দিন শেষ করে বাংলাদেশ। পাকিস্তানকে প্রথম ইনিংসে ২৮৬ রানে অল-আউট করে ৪৪ রানে এগিয়ে থাকলেও শেষ বিকেলে দ্রুত উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় স্বাগতিকরা।

লিটন দাস অপরাজিত আছেন ৩২ রানে। ৪২ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১১৫ রান, লিড ১৫৯ নিয়েছে রানের।

একাত্তর/এআর

বিশ্বকাপের সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখার জন্য কতটা মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, তা মাঠের খেলা শুরু হওয়ার আগেই স্পষ্ট হয়ে গেল। আমেরিকার বিলাসবহুল কোনো রিসোর্টে ফুটবলাররা যাতে প্রমোদ...
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...

লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর