শুরু হচ্ছে বঙ্গবন্ধু ডিপিএল

করোনায় দুই মৌসুম স্থগিত থাকার পর আগামীকাল মঙ্গলবার (১৪ মার্চ) থেকে মাঠে গড়াবে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এই লীগের নামকরণ করা হয়েছে ‘বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগ’।

টি-টোয়েন্টি ফর্মেটে শুরু হলেও করোনার কারণে গত বছর শেষ পর্যন্ত স্থগিত হয়ে যায় ডিপিএল। এর আগে সর্বশেষ  ২০১৯-২০ অনুষ্ঠিত হয়েছিলো ওয়ানডে ফর্মেটে।

ক্লাব এবং সমর্থকদের উচ্ছ্বাসের জন্য দুই মৌসুম পর ফিরে এসেছে সবসময় হয়ে আসা ৫০ ওভারের ফরম্যাট। লিগ লিস্ট ‘এ’ মর্যাদা পাবার পর থেকে এটি হবে সপ্তম ডিপিএল।


আরও পড়ুন: ভাষাসৈনিক দবিরুল ইসলামের জন্মশতবার্ষিকী

হ্যাট্রিক শিরোপায় চোখ রেখে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী উদ্বোধনী দিনে প্রথম ম্যাচে মুখোমুখি হবে রূপগঞ্জ টাইগার্সের। ম্যাচটি হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।


একাত্তর/আরএ