জাতীয় ক্রীড়া পুরস্কার পাচ্ছেন ১১ জন

আপডেট : ০৩ আগস্ট ২০২২, ১০:৫৩ পিএম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকীতে দেয়া হবে তার নামে চালু হওয়া ‘শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার’। অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

খোঁজ নিয়ে জানা গেছে এবার ৫ আগস্ট ৭ ক্যাটাগরিতে ১১টি পুরস্কার দেয়া হবে। তালিকায় দুটো প্রতিষ্ঠানেরও নাম রয়েছে।

জানা যায়, উদীয়মান ক্রীড়াবিদ হিসেবে পুরস্কার পাচ্ছেন ক্রিকেটার শরিফুল ইসলাম ও আর্চার দিয়া সিদ্দিকী।

সেরা ক্রীড়াবিদ হিসেবে থাকছেন ক্রিকেটার লিটন দাস, শুটার আবদুল্লাহ হেল বাকী ও ভারোত্তলক সাবেরা সুলতানা।

এছাড়া সেরা সংগঠক হিসেবে রয়েছেন স্বাধীন বাংলা ফুটবল দলের সাইদুর রহমান প্যাটেল ও জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক নাজমা শামীম।

আজীবন সম্মাননা পাবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও দেশের বর্ষীয়ান ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ।

আরও পড়ুন: টেবিল টেনিসে সোনম-সাদিয়ার জয়

সেরা সংগঠনের পুরস্কার পেতে চলেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। এবং সেরা পৃষ্ঠপোষক গ্রীণ ডেল্টা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড।

এছাড়া সেরা ক্রীড়া সাংবাদিক হিসেবে পুরস্কার পাচ্ছেন কাশিনাথ বশাক।


একাত্তর/আরএ

করোনায় দুই মৌসুম স্থগিত থাকার পর আগামীকাল মঙ্গলবার (১৪ মার্চ) থেকে মাঠে গড়াবে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এই লীগের নামকরণ করা হয়েছে...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর