তিনদিনেই করোনামুক্ত সাকিব, খেলতে পারেন প্রথম টেস্ট

আপডেট : ১৩ মে ২০২২, ১২:৫৯ পিএম

করোনামুক্ত হয়েছেন সাকিব আল হাসান। ফিট থাকলে চট্টগ্রামে প্রথম টেস্ট খেলতে পারেন তিনি। ১০ মে করোনা শনাক্তের পর আজই সাকিবের রিপোর্ট নেগেটিভের খবর মিললো।

শুক্রবার (১৩ মে) বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন গণমাধ্যমকে বলেন, দুপুরেই চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দেবেন সাকিব। ফিট থাকলে চট্টগ্রাম টেস্টে খেলবেন তিনি।

গত সোমবার (৯ মে) যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর ১০ মে করানো পরীক্ষা করোনা পজিটিভ শনাক্ত হয়েছিলেন সাকিব। করোনা প্রটোকল অনুযায়ী পাঁচদিন আইসোলেশনে থেকে ১৫ মে পুনরায় পরীক্ষা করানোর কথা ছিল তার। তবে আগেই পরীক্ষা করিয়ে নেগেটিভ ফল পাওয়া গেছে।

পাঁচদিন আইসোলেশনে থাকতে হবে বিধায় সিরিজের প্রথম টেস্ট থেকে রুলড আউট করে দেওয়া হয়েছিল সাকিবকে। তবে এখন নতুন করে তৈরি হয়েছে প্রথম ম্যাচে খেলার সম্ভাবনা।

এর আগে ১০ মে সাকিবের করোনা শনাক্তের খবরটি নিশ্চিত করেন বিসিবি চিকিৎসক মনজুর কাদের।

চট্টগ্রামে বাংলাদেশ দল অনুশীলন শুরু করলেও দু’দিন বাড়তি ছুটি দেওয়া হয়েছিল সাকিবকে। পরিবারের সঙ্গে সময় কাটিয়ে মঙ্গলবার সকালে দেশে ফেরেন তিনি। শ্রীলঙ্কা সিরিজে জৈব সুরক্ষা বলয় না থাকলেও নিয়ম অনুযায়ী করোনা পরীক্ষা করিয়ে দলের সঙ্গে যোগ দিতে হবে যে কাউকে। দলের সঙ্গে যোগ দেওয়ার আগে করা পরীক্ষাতেই করোনা পজিটিভ আসেন সাকিব।

আরও পড়ুন: উত্তর কোরিয়ায় করোনায় প্রথম মৃত্যুর খবর

তার করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি জানিয়ে বিসিবির চিকিৎসক মনজুর কাদের সে সময়ে বলেন, সাকিব আজকে সকালে বাংলাদেশে পৌঁছেছেন। এই সিরিজে আমাদের মেডিকেল প্রটৌকল অনুযায়ী, যে কাউকে দলে যোগ দিতে হলে করোনা টেস্টে নেগেটিভ হতে হবে।   আমরা আজকে সকালে সাকিবের করোনা পরীক্ষা করেছি, ওই টেস্টের রিপোর্টে উনি পজিটিভ এসেছেন।


একাত্তর/আরএ

পিএসএল খেলতে শনিবার পাকিস্তান পৌঁছেছেন সাকিব আল হাসান। তার দল লাহোর কালান্দার্সের করা সোশ্যাল মিডিয়া পোস্টের ছবিতে মি অলরাউন্ডার ধরা দিয়েছেন বেশ হাসিখুশি অবতারে। ক্রিকেটের ফেরার স্বস্তিই যেন আলো...
গোটা বাংলাদেশ পুড়ছে হামজা জ্বরে। তারকা ফুটবলারের সঙ্গে তুলনাও উঠে আসছে বাংলার নবাব সাকিব আল হাসানের। হামজা বড় না সাকিব বড়?
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
দুই অভিজ্ঞ ক্রিকেটার লিটন দাস ও সাকিব আল হাসানকে ছাড়াই ফেব্রুয়ারিতে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে নামবে বাংলাদেশ দল। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর