দক্ষিণ আফ্রিকার দিনে শেষ বিকেল বাংলাদেশের

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনের খেলা শেষে পাঁচ উইকেটে দক্ষিণ আফ্রিকা সংগ্রহ ২৭৮ রান। ডিন এলগার, কিগান পিটারসেনের সঙ্গে অর্ধশত করেছেন টিম্বা বাভুমা। 

নতুন দুই ব্যাটসম্যান কাইল ভেরেইনা ১০ আর ভিয়ান মুল্ডার শূন্য রানে অপরাজিত নিয়ে আগামীকাল (শনিবার) টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন।

এর আগে সকালে টস জিতে প্রথম সেশনেই স্কোর বোর্ডে তোলে ১০৭ রান তোলে স্বাগতিকরা। দ্বিতীয় সেশনে এলগার আর পিটারসেনকে ফেরান তাইজুল। ১৯৯ রানে তিন উইকেট হারিয়ে চা বিরতিতে যায় প্রোটিয়ারা। সেখান থেকে ফিরে বাভুমা ৩৩ আর রিকেলটন সাত রানে অপরাজিত থেকে স্কোরবোর্ড সচল রাখেন। 

তাদের পার্টনারশিপে ব্যক্তিগত ফিফটি তুলে নেন বাভুমা। রিকেলটনও ছুটতে থাকেন একই পথে। তবে শেষ বিকেলে নতুন বল হাত তোলার আগে রিকেলটনকে আউট করে পার্টনারশিপ ভাঙেন তাইজুল।

বাঁহাতি স্পিনারকে রিভার্স সুইপ করেছিলেন রিকেলটন। বল তার প্রত‍্যাশার চেয়ে বেশি লাফিয়ে ছোবল দেয় গ্লাভসে। প্রথম স্লিপে ইয়াসির আলি চৌধুরী ক‍্যাচ নেওয়ার পর জোরাল আবেদন করে বাংলাদেশ। আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নিয়ে চ্যালেঞ্জ জেতে বাংলাদেশ দল। ভাঙে ১৮৬ বল স্থায়ী ৮৩ রানের জুটি। রিকেলটন ৮২ বলে ৩টি চার ও ১টি ছক্কায় করেন ৪২ রান।

এরপর ইনিংসের ৮৫ নম্বর ওভারে দলকে সাফাল্য এনে দেন খালেদ আহমেদ।  ১৬২ বলে ৭ চারে ৬৭ রান করেন বাভুমা।

তবে দলকে আর কোনো বিপদ হতে দেননি নতুন দুই ব্যাটসম্যান কাইল ভেরেইনা আর ভিয়ান মুল্ডার। প্রথম দিনের খেলা শেষে ৫ উইকেট হারানো দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ২৭৮ রান। 

আরও পড়ুন: ‘আর আর আর’ দুসপ্তাহের আগেই হাজার কোটি পার

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস: ৯০ ওভারে ২৭৮/৫ (এলগার ৭০, এরউইয়া ২৪, পিটারসেন ৬৪, বাভুমা ৬৭, রিকেলটন ৪২, ভেরেইনা ১০*, মুল্ডার ০*; খালেদ ২০-৪-৫৯-২, মিরাজ ১৯-২-৫৮-০, ইবাদত ১৬-২-৭৫-০, তাইজুল ৩২-৭-৭৭-৩, শান্ত ৩-০-৯-০)।


একাত্তর/এসি