বিশ্বকাপের আগে চরম কেলেঙ্কারিতে দক্ষিণ আফ্রিকা!

ভিসা জটিলতায় মহাবিপাকে

আপডেট : ০১ জুন ২০২৬, ০৯:১০ এএম

মাঠে নামার আগেই মাঠের বাইরের মস্ত বড় এক ধাক্কা খেল দক্ষিণ আফ্রিকা জাতীয় ফুটবল দল। মেক্সিকোর বিরুদ্ধে আগামী ১১ জুন উদ্বোধনী ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করার কথা ‘বাফানা বাফানা’ খ্যাত দলটির। কিন্তু আর মাত্র ১১ দিন বাকি থাকতে খোদ স্বাগতিক দেশ মেক্সিকোর ভিসা না পাওয়ায় উত্তর আমেরিকার বিমানই ধরতে পারল না তারা!

রোববার দক্ষিণ আফ্রিকান ফুটবল অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে এই চরম লজ্জাজনক খবরটি নিশ্চিত করেছে।


পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, রোববার সকালে জোহানেসবার্গ থেকে একটি চার্টার্ড ফ্লাইটে মেক্সিকো সিটির উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল পুরো দলের। কিন্তু স্কোয়াডের বেশ কয়েকজন খেলোয়াড় এবং অফিশিয়ালদের মেক্সিকান ভিসা সময়মতো না আসায় শেষ মুহূর্তে বিমানটি গ্রাউন্ডেড বা স্থগিত করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। অথচ এর ঠিক আগের দিন, অর্থাৎ শনিবারই জোহানেসবার্গের রাস্তায় হাজারো ভক্তের উপস্থিতিতে দলকে এক রাজকীয় ও জমকালো বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছিল।

২০১০ সালে নিজেদের দেশে বিশ্বকাপ আয়োজন করার পর এই প্রথম বিশ্বমঞ্চে জায়গা করে নেওয়া দলটির এমন বিদায় উদযাপনের পর, ওআর টাম্বো বিমানবন্দরে গিয়ে আটকে যাওয়ার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো হাস্যরসের খোরাক জুগিয়েছে।

এই নজিরবিহীন ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন দক্ষিণ আফ্রিকার ক্রীড়ামন্ত্রী গেটন ম্যাককেঞ্জি। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ক্ষোভ উগরে দিয়ে একে চরম লজ্জাজনক এবং অন্যায্য বলে আখ্যা দিয়েছেন তিনি। মন্ত্রী সরাসরি বলেন, আমাদের পুরো বিশ্বের সামনে বোকা বানানো হচ্ছে।

এই কেলেঙ্কারির পর ড্যামেজ কন্ট্রোলে নামা দক্ষিণ আফ্রিকার ফুটবল অ্যাসোসিয়েশন (সাফা) রোববার বিকেলেই একটি জরুরি বৈঠক ডেকেছে। সাফার পক্ষ থেকে বলা হয়েছে, ভিসা সমস্যার দ্রুত সমাধানে আমরা চব্বিশ ঘণ্টা কাজ করছি। তবে যতদিন বিমান ওড়ার অনুমতি না মিলছে, ততদিন বাফানা বাফানা জোহানেসবার্গেই অনুশীলন চালিয়ে যাবে। কোচ হুগো ব্রুস গত বুধবারই তাঁর ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছিলেন, যারা আগামী ৫ জুন জ্যামাইকার বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা।


তবে ভিসা জটলার তালিকায় এবার দক্ষিণ আফ্রিকাই একমাত্র দল নয়! একই ধরণের প্রশাসনিক গ্যাঁড়াকলে পড়ে নাকাল হচ্ছে ইরান ফুটবল দলও। আগামী ১৫ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে আমেরিকার মাটিতে বিশ্বকাপ শুরু করবে ইরান। কিন্তু এখন পর্যন্ত ইরান স্কোয়াডের সদস্যদের আমেরিকার ভিসা দেয়নি মার্কিন প্রশাসন। ইরানি গণমাধ্যমের দাবি, ফিফা ইতিমধ্যেই ইরান ফুটবল ফেডারেশনকে আশ্বস্ত করেছে, প্রশাসনিক কাজ চলছে এবং এই সপ্তাহের মধ্যেই ভিসা চলে আসবে।

আমেরিকার মাল্টিপল-এন্ট্রি ভিসা পাওয়ার আশায় ইরান দল গত সপ্তাহেই তাদের বেস ক্যাম্প যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা থেকে সরিয়ে মেক্সিকোতে স্থানান্তর করেছে।

বিশ্বকাপের এ-গ্রুপে দক্ষিণ আফ্রিকার সূচি অনুযায়ী, ১১ জুন মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজতেকায় স্বাগতিক মেক্সিকোর মুখোমুখি হওয়ার পর, ১৮ জুন চেক প্রজাতন্ত্র এবং ২৪ জুন দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে লড়বে তারা। তবে তার আগে আমলান্ত্রিক এই ‘লাল ফিতার দৌরাত্ম্য’ পেরিয়ে ব্রুসের শিষ্যরা আদৌ কবে মেক্সিকোর মাটিতে পা রাখতে পারেন, সেটাই এখন দেখার বিষয়!

এআরএস
দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৭ আইসিসি ওয়ানডে বিশ্বকাপের মহাযজ্ঞের পর্দা উঠতে এখনো বাকি অনেকটা সময়, কিন্তু তার আগেই কেপটাউনে জাঁকজমকপূর্ণ আয়োজনে ঘোষিত হয়ে গেল টুর্নামেন্টের গ্রুপ ও...
২০৩০ সালের ফিফা বিশ্বকাপ ফাইনাল আয়োজনের দৌড়টি এখন শুধু একটি খেলার মাঠের সিদ্ধান্ত নয়, রীতিমতো এক হাই-ভোল্টেজ রাজনৈতিক ও কূটনৈতিক যুদ্ধে পরিণত হয়েছে। স্পেনের ঐতিহ্যবাহী রিয়াল মাদ্রিদের সান্তিয়াগো...
বিশ্বকাপজয়ের মহারথী হয়ে ২০২৬ ব্যালন ডি’অরের বিশ্বমঞ্চে স্প্যানিশ সাম্রাজ্যের পতাকা ওড়াতে প্রস্তুত মিডফিল্ডার রদ্রি। ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই ব্যক্তিগত ট্রফিটি যেন কোনো স্প্যানিয়ার্ডের হাতেই...
উইন্ডহুকের মাঠে চার-ছক্কার আগুন ঝরিয়ে দক্ষিণ আফ্রিকার উদীয়মান ব্যাটার লুয়ান-ড্রে প্রিটোরিয়াস টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে গড়ে ফেললেন এক অবিশ্বাস্য রূপকথা! শুক্রবার স্বাগতিক নামিবিয়া,...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর