সোমবার থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগ পর্ব। প্রতিদিন তিনটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে।
টুর্নামেন্টে অংশ নেয়া ১১টির মধ্যে ৬টি দল সুপার লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে। এগুলো হলো- শেখ জামাল ধানমন্ডি ক্লাব, আবাহনী লিমিটেড, লিজেন্ডস অব রুপগঞ্জ, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, রুপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব ও গাজী গ্রুপ ক্রিকেটার্স।
ডিপিএলে প্রতিদিনই তিনটি করে ম্যাচ হবে। পাঁচ রাউন্ড শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দল চ্যাম্পিয়ন হবে। প্রথম রাউন্ডের পয়েন্টগুলোও সুপার লিগে যোগ হবে।
১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে আবাহনী লিমিটেড। ১৪ পয়েন্ট আছে লিজেন্ডস অব রুপগঞ্জেরও।
আরও পড়ুন: টেস্টে উন্নতি করতে আইপিএলকে ‘না’ সাকিবের
১২ পয়েন্ট নিয়ে চতুর্থস্থানে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ১০ করে পয়েন্ট নিয়ে যথাক্রমে টেবিলের পঞ্চম ও ষষ্ঠ স্থানে রুপগঞ্জ টাইগার্স ও গাজী গ্রুপ ক্রিকেটার্স।
একাত্তর/আরএ