প্রিমিয়ার ক্রিকেটের শিরোপা জিতলো শেখ জামাল

আপডেট : ২৬ এপ্রিল ২০২২, ০৯:০৭ পিএম

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) চ্যাম্পিয়ন হলো শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। আবাহনী লিমিটেডকে ৪ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের শিরোপা জিতেছে ইমরুল কায়েসের দল।

মঙ্গলবার (২৬ এপ্রিল) মিরপুর শের-ই-বাংলায় টস জিতে ব্যাটিংয়ে নামে মোসাদ্দেক হোসেন সৈকতের আবাহনী। ৬ উইকেটে ২২৯ রান সংগ্রহ করে তারা।

জবাবে ব্যাট করতে নেমে ৭৮ রানে ৫ উইকেট হারায় শেখ জামাল। এসময় ত্রাতা হিসেবে হাজির হন নুরুল হাসান। তার ৮১ বলে ৮১ রানের অপরাজিত ইনিংসে ৩ ওভার বাকি থাকতেই জয় নিশ্চিত করে প্রথমবার শিরোপা জেতার উল্লাসে মাতে শেখ জামাল।

সংক্ষিপ্ত স্কোর:

আবাহনী লিমিটেড: ৫০ ওভারে ২২৯/৬ (নাঈম শেখ ১৬, লিটন ৪, শান্ত ৮, হৃদয় ৫৩, আফিফ ২৯, মোসাদ্দেক ১৫, জাকের ৪৭*, সাইফ উদ্দিন ৪৪*; জিয়াউর ১০-১-৩৬-২, রাসুল ১০-২-৪০-১, রবিউল ৬-০-২০-০, সাইফ ৪-০-১৯-১, সুমন ৭-০-৪৭-১, মৃত্যুঞ্জয় ৪-০-২৫-০, সানজামুল ৯-০-৪০-১)

আরও পড়ুন: প্রথম বাংলাদেশি হিসেবে তামিমের নতুন রেকর্ড

শেখ জামাল ধানমন্ডি ক্লাব: ৪৭ ভয়ারে ২৩২/৬ (সৈকত ১৭, সাইফ ১৫, ইমরুল ১৫, মুশফিক ১৬, সোহান ৮১*, রবিউল ৩, রাসুল ৩৩, জিয়াউর ৩৯*; সাইফ উদ্দিন ৮-১-৩৬-২, তানভীর ১০-৩-২৩-১, তানজিম ১০-০-৬৭-১, শহিদুল ৭-১-৪১-০, মোসাদ্দেক ৮-০-৩৫-১, আফিফ ১-০-৭-০, শান্ত ৩-০-২৩-১)

ফলাফল: শেখ জামাল ধানমন্ডি ক্লাব ৪ উইকেটে জয়ী

ম্যান অব দা ম্যাচ: নুরুল হাসান সোহান


একাত্তর/আরএ

সোমবার থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগ পর্ব। প্রতিদিন তিনটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে।টুর্নামেন্টে অংশ নেয়া ১১টির মধ্যে ৬টি দল সুপার লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে। এগুলো হলো-...
করোনায় দুই মৌসুম স্থগিত থাকার পর আগামীকাল মঙ্গলবার (১৪ মার্চ) থেকে মাঠে গড়াবে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এই লীগের নামকরণ করা হয়েছে...
ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির ফাইনালে রূপ নেওয়া ম্যাচে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৮ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী লিমিটেড। আবাহনীর এটি হ্যাটট্রিক শিরোপা এবং গত পাঁচ বছরের মধ্যে চতুর্থ।...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর