ক্রিস্টাল প্যালেসকে হারিয়ে টানা তিনবার ইংলিশ এফএ কাপের ফাইনালে উঠলো
চেলসি। সেমিতে ২-১ গোলের জয়ে আসরের শিরোপা নির্ধারণী ম্যাচে জায়গা করে নিয়েছে ব্লুজরা।
রোববার রাতে ঘরের মাঠে শুরু থেকে নখদন্তহীন আক্রমণ চালায় চেলসি। প্রথমার্ধে হার্ভেটসের নেয়া একমাত্র শটটি সহজেই রুখে দেয় ক্রিস্টাল গোলকিপার। গোল শূণ্যই ছিলো প্রথমার্ধ।
বিরতির পর খোলস পাল্টে বের হয়ে এসে আক্রমণে জোর দেয় চেলসি। এ সময় দ্বিতীয় সারির দলটির পোস্টে তিনটি শট লক্ষ্যে রেখে দুটি গোল আদায় করে নেয় দলটি।
সম্প্রতি রিয়াল মাদ্রিদের কাছে হেরে চ্যাম্পিয়নস লিগের শেষ আট থেকে বিদায় নেয়া দলটিে ডেডলক ভাঙে ম্যাচের ৬৫ মিনিটে। স্কোরশিটে নাম তোলেন লোফটাস-চিক।
মিনিট দশেক পর ব্যবধান দ্বিগুণ করেন ম্যাসন মাউন্ট। দুই গোলের জয় নিয়ে ফাইনালের টিকেট পায় দ্য ব্লজ। একই মাঠে আগামী ১৪ মে শিরোপা লড়াইয়ে লিভারপুলের বিপক্ষে লড়বে চেলসি।
গত ১৬ এপ্রিল শেষ চারের প্রথম ম্যাচে সাদিও মানের জোড়া গোলে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ৩-২ ব্যবধানের জয় তুলে নেয় রেডরা।
এর মধ্য দিয়ে ২০১২ সালের পর এই প্রথম ইংলিশ ফুটবলের সবচেয়ে পুরনো প্রতিযোগিতার
ফাইনাল খেলবে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা।
একাত্তর/এসএ