লিভারপুলে রূপকথার অধ্যায় ইতি টানছেন সালাহ

আপডেট : ২৫ মার্চ ২০২৬, ০৩:৫৭ পিএম

অবশেষে এনফিল্ডের সঙ্গে দীর্ঘ দিনের সম্পর্ক আর ভালোবাসার ইতি টানছেন মিশরের তারকা ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। লিভারপুল এই ফরোয়ার্ড চলতি মৌসুম শেষেই ক্লাব ছাড়ছেন। মঙ্গলবার ইংলিশ প্রিমিয়ার লিগের এই ক্লাবটি এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, সালাহ সমর্থকদের প্রতি তাঁর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা থেকে ভবিষ্যতের ব্যাপারে স্বচ্ছতা বজায় রাখতে চেয়েছেন। তাই যতটা দ্রুত সম্ভব তিনি এই ঘোষণা দেয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।

৩৩ বছর বয়সী এই মিশরীয় তারকা তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তার মাধ্যমে খবরটি নিশ্চিত করেন। আবেগঘন কণ্ঠে সালাহ বলেন, দুর্ভাগ্যবশত সেই দিনটি চলে এসেছে। এটি আমার বিদায় বার্তার প্রথম অংশ। এই মৌসুম শেষেই আমি লিভারপুল ছেড়ে চলে যাচ্ছি।


তিনি আরও যোগ করেন, আমি কখনোই ভাবিনি এই ক্লাব, এই শহর এবং এখানকার মানুষ আমার জীবনের এত গভীরে মিশে যাবে। লিভারপুল শুধু একটি ফুটবল ক্লাব নয়; এটি একটি আবেগ, একটি ইতিহাস এবং একটি চেতনা। যারা এই ক্লাবের অংশ নন, তাদের এটি ভাষায় বুঝিয়ে বলা আমার পক্ষে অসম্ভব।

অতীতের স্মৃতিচারণ করে তিনি বলেন, আমরা একসাথে বিজয় উদযাপন করেছি, সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রফিগুলো জিতেছি এবং জীবনের কঠিনতম সময়েও একসাথে লড়াই করেছি।

২০১৭ সালে ইতালিয়ান ক্লাব এ এস রোমা থেকে লিভারপুলে যোগ দেওয়ার পর সালাহ নিজেকে ক্লাবের ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তাঁর জাদুকরী পারফরম্যান্সে লিভারপুল দুটি প্রিমিয়ার লিগ শিরোপা, চ্যাম্পিয়নস লিগ, ফিফা ক্লাব বিশ্বকাপ, উয়েফা সুপার কাপ, এফএ কাপ, দুটি লিগ কাপ এবং একটি এফএ কমিউনিটি শিল্ড জয় করেছে।

লিভারপুলের হয়ে এখন পর্যন্ত ৪৩৫টি ম্যাচে ২৫৫টি গোল করেছেন সালাহ, যা তাঁকে ক্লাবের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় তৃতীয় স্থানে বসিয়েছে। এই দীর্ঘ সময়ে তিনি চারবার প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট জেতার কৃতিত্ব অর্জন করেছেন।

সূত্র: রয়টার্স ও আল জাজিরা।

এআরএস
মাঠে দুর্দান্ত পারফর্ম করে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকলেও মাঠের বাইরের অপরাধে এবার মারাত্মক ধসের মুখে ইউরোপীয় ফুটবলের পরাশক্তি ম্যানচেস্টার সিটি!
ইত্তিহাদ স্টেডিয়ামে আন্টোয়ান সেমেনিয়োর জোড়া গোল এবং আর্লিং হালান্ডের শেষ মুহূর্তের নিপুণ ফিনিশিংয়ে সান্ডারল্যান্ডকে ৫-৩ গোলের রোমাঞ্চকর এক গোলবন্যায় হারিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান মজবুত করেছে...
প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন আর্সেনালের উড়ন্ত সূচনায় যেন এক বালতি ঠাণ্ডা পানি ঢেলে দিল ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওন। শনিবারে নিজেদের ঘরের মাঠে একের পর এক আক্রমণে বর্তমান চ্যাম্পিয়নদের একেবারে...
ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমের প্রথম ম্যানচেস্টার ডার্বিতে নাটকের পর নাটক মঞ্চস্থ হয়েছে, আর সেই মহানাটকের শেষ অঙ্কে সব আলো কেড়ে নিলেন আর্লিং হালান্দ! রোববার ১০ জনের ম্যানচেস্টার সিটিকে ১-০...
রাষ্ট্রায়ত্ত দুই বড় বাণিজ্যিক ব্যাংক জনতা ব্যাংক পিএলসি এবং রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান...
সারাদেশে উৎসবমুখর পরিবেশে উদযাপিত শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে এবং পূজামণ্ডপ দেখতে ঢাকার বাইরে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিনে তিনি দেশের তিন...
রাশিয়ার নজিরবিহীন ও ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মুখে পড়েছে ইউক্রেন। মাসের পর মাস ধরে চলা এই সংঘাতের মধ্যে এটি রাশিয়ার অন্যতম বৃহৎ বিমান হামলা, যার ফলে দেশটির অন্তত পাঁচ...
জীবনযাত্রার চরম ব্যয়বৃদ্ধি ও আয়ের তুলনায় নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পুরো ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়া তীব্র গণবিক্ষোভ ও নজিরবিহীন লুটপাটের পর দেশের আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে কিছু অঞ্চলে সান্ধ্য আইন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর