লীগ শিরোপার দ্বারপ্রান্তে পিএসজি

পেনাল্টি থেকে গোল করে প্যারিস সেন্ট জার্মেই’র (পিএসজি) জয় নিশ্চিত করেছেন কিলিয়ান এমবাপ্পে।

রোববার (১৭ এপ্রিল) অনুষ্ঠিত লিগ ওয়ানের ম্যাচে শিরোপা প্রতিদ্বন্দ্বী মার্শেই’র বিপক্ষে ২-১ গোলে জয়লাভ করেছে টেবিল টপার পিএসজি। পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থাকা দলকে  হারানোর ফলে এই সপ্তাহেই লিগ ওয়ান শিরোপা নিশ্চিত করতে পারবে পিএসজি।

ম্যাচের শুরুতে গোল করে নেইমার পিএসজিকে এগিয়ে দিলেও পরক্ষণেই গোলটি পরিশোধ করে দেন ডুজে ক্যালেটা -কার। প্রথমার্ধের বিরিতে যাবার মুহূর্তে ভিএআর সহায়তায় পাওয়া পেনাল্টি থেকে গোল করে পিএসজির লিড পুন:প্রতিষ্ঠা করেন এমবাপ্পে।

এই জয়ে তালিকার ২য় স্থানে থাকা মার্শেই’র সঙ্গে ১৫ পয়েন্টের ব্যবধান রচনা করেছে শীর্ষে থাকা পিএসজি। হাতে রয়েছে ছয়টি ম্যাচ। মরিসিও পচেত্তিনোর দলটি গোল ব্যবধানেও ছাড়িয়ে গেছে অন্য ক্লাবগুলোকে। ফলে লিগ শিরোপা জয় করাটা এখন তাদের কাছে সময়ের ব্যাপার। গত মৌসুমে লিলির কাছে শিরোপাটি হাতছাড়া করেছিল প্যারিস জায়ান্টরা।


আগামী বুধবার মার্শেই যদি নঁতের বিপক্ষে জয়লাভে ব্যর্থ হয় এবং একই সময় এ্যাঞ্জার্সের বিপক্ষে ভাল ফল করতে পারে তাহলেও শিরোপা নিশ্চিত হয়ে যাবে পিএসজির। ১০ মৌসুমের মধ্যে এটি হবে তাদের অষ্টম লীগ শিরোপা।

আরও পড়ুন: আইপিএল দেখতে দেখতে মানুষ ক্লান্ত, কমছে টিআরপি

ফ্রেঞ্চ ফুটবলের জন্য পার্ক দেস প্রিন্সেসে অনুষ্ঠিত গতকালের ম্যাচটি সবচেয়ে বড় ম্যাচ হলেও মাঠের পরিবেশে ছিল না সেই আমেজ। কারণ সম্ভাব্য সহিংসতার আশংকায় ম্যাচটি মার্শেই’র সমর্থকদের জন্য নিষিদ্ধ করা হয়েছিল।


একাত্তর/আরএ