আইপিএল দেখতে দেখতে মানুষ ক্লান্ত, কমছে টিআরপি

আপডেট : ১৮ এপ্রিল ২০২২, ০৫:৫৮ পিএম

ক্রিকেটের জন্ম ভারতে না হলেও, বিশ্বে ভারতীয়দের মতো ক্রিকেট উন্মাদনা খুব কম জাতিরই রয়েছে। আর এই কারণেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মতো বিশাল আয়োজন সফল হয়েছে দেশটিতে। আয়োজকরা বলছেন এ লিগের জনপ্রিয়তা এখন আকাশচুম্বী, ভক্তদেরও একই কথা। যদিও বাস্তবে বিষয়টি এমন নয়, একথা বলছে খোদ ভারতের ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল (বার্ক)। যা শুনে সত্যিই হতাশ হবেন আইপিএল ভক্তরা। 

বার্কের এক সমীক্ষায় দেখা গেছে, গতবারের চেয়ে এবারের আইপিএলের টিআরপি কমে গেছে। এমনকি চলতি আইপিএল -এ প্রথম সপ্তাহের চেয়ে দ্বিতীয় সপ্তাহে টিআরপি অনেকটাই কমেছে। 

বয়সের ভিত্তিতে ১৫-২১, ২২-৩০ এবং ৩১-৪০ বছরের মানুষদের মধ্যে করা সমীক্ষায় এবারের আইপিএল দ্বিতীয় সপ্তাহে দেখা কমিয়েছেন যথাক্রমে ১৭%, ১২% এবং ১৫% মানুষ। গতবারের সঙ্গে তুলনা করলে দেখা যাচ্ছে ১৫-২১ বছরের মানুষের মধ্যে ৪০ শতাংশ কম মানুষ আইপিএল দেখছেন। এছাড়া ২২-৩০ এবং ৩১-৪০ বছরের মধ্যে ৩৪ শতাংশ কম মানুষ আইপিএল দেখছেন। প্রথম সপ্তাহে এই বয়সের ভাগে ৩৮ শতাংশ, ৩৩ শতাংশ এবং ৩২ শতাংশ কম মানুষ আইপিএল দেখছেন।

গুরুগ্রামের কিয়োস মার্কেটিং নামের একটি কন্সালটেন্সি ফার্মের প্রধান সজল গুপ্ত ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারকে বলেন, সমীক্ষা বলছে আইপিএল দেখতে দেখতে মানুষ ক্লান্ত। শেষ তিনটি আইপিএল দেড় বছরের মধ্যে ও ছ’মাসের ব্যবধানে হয়েছে। অতিমারির জন্য মানুষ এক জায়গায় ছিল, সেই সময় টিভিতে খেলা দেখেছে। কিন্তু এখন সেটা নয়। মানুষ ঘুরছে, খাচ্ছে, দোকানে যাচ্ছে তাই টিভিতে খেলা দেখা কমেছে। 

তবে মুম্বইয়ের একটি মিডিয়া সংস্থার প্রধান শ্রেনিক গাঁধী বলেন, দ্বিতীয় সপ্তাহে টিআরপি কমে যাওয়া নিয়ে আমি চিন্তিত নই। প্রতিযোগিতা যত প্লে-অফের দিকে এগবে, তত খেলা দেখার আগ্রহ বাড়বে।

তবে বসে নেই আইপিএল আয়োজকেরা। দর্শক ফেরাতে নেয়া হচ্ছে নানা উদ্যোগ। এবারের প্রতিযোগিতা শুরুর আগে আইপিএলের বেশ কিছু বিজ্ঞাপন দর্শকদের নজর কাড়ে। ভারতীয় ক্রিকেট বোর্ড সম্প্রচার স্বত্ব থেকে ৩৩ হাজার কোটি রুপি আয়ের লক্ষ্য রেখেছে। ২০২২ সালে গত পাঁচ বছরের দ্বিগুণ আয় সম্ভব বলে মনে করছে তারা। ২০১৭ সালে সম্প্রচার স্বত্ব থেকে বিসিসিআই পেয়েছিল ২৬,৩৪৮ কোটি টাকা। এই বছর সম্প্রাচকারী সংস্থা বিজ্ঞাপনের দামও বাড়িয়ে দিয়েছে। প্রতি ১০ সেকেন্ডের জন্য ১৫ লক্ষ টাকা খরচ হচ্ছে বিজ্ঞাপনদাতাদের। গত বছর সেটা ছিল ১৩-১৪ লক্ষ টাকা।

আরও পড়ুন: মোংলায় বিবস্ত্র করে দুই ভাইকে নির্যাতন, গ্রেপ্তার চার

ভারতীয় গণমাধ্যম ও আইপিএল সংশ্লিষ্টরা বলছেন, আইপিএলের টিআরপি কমেছে কারণ আইপিএলে বেশ কিছু চরিত্র কমেছে। অনেক নামিদামি ক্রিকেটাররা আইপিএল থেকে নিজেদের দূরে রাখছে। ফলে নতুন চরিত্র এখনও খুঁজে পাচ্ছেন না দর্শক। অন্যদিকে মানুষ টিভি ছেড়ে এখন মোবাইলে খেলা দেখা শুরু করেছে। এতে টিভির দর্শক কমছে। প্রভাব পড়ছে টিআরপি-তে।


একাত্তর/আরবিএস 

রানপাহাড় গড়েও রাঁচির মাঠে শেষ রক্ষা হলো না ভারতের! জাসপ্রীত বুমরাহীন ভারতীয় বোলিং লাইন আপকে রীতিমতো ছাতু বানিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসের নিজেদের সর্বোচ্চ রান তাড়া করার অবিশ্বাস্য এক রেকর্ড...
ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি এবং তাঁর বলিউড তারকা স্ত্রী অনুষ্কা শর্মার বৃন্দাবন সফর ও ধর্মীয় ভক্তি নিয়ে হঠাৎ করেই শুরু হয়েছে তুমুল বিতর্ক! উত্তর প্রদেশের জনপ্রিয় ধর্মীয় গুরু প্রেমানন্দ...
ফুটবল পরাশক্তি ব্রাজিলের বিরুদ্ধে মাঠে নামাটাই যেখানে কোনো রূপকথা পূরণের মতো, সেখানে খেলার ফল কী হলো তা নিয়ে কারই বা মাথা ব্যথা! সল্টলেক স্টেডিয়ামের আর্দ্র সন্ধ্যায় ইতিহাস সাক্ষী থাকল ভারত বনাম...
এশিয়ান গেমস ২০২৬-এর পুরুষদের ক্রিকেটের মহারণে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান মাটিতে নামিয়ে আবারও স্বর্ণ পদক নিজেদের দখলে নিল ভারত! শনিবার নিশিনে অনুষ্ঠিত মেগা ফাইনালে হাই-ভোল্টেজ এক শ্বাসরুদ্ধকর...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর