সাকিবের পাঁচ উইকেটে ৫০৬ রানে থামলো শ্রীলঙ্কা

ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ১৬৫.১ ওভারে ৫০৬ রানে অলআউট হয়েছে শ্রীলঙ্কা। প্রায় চার বছর পর ইনিংসে পাঁচ উইকেট পেয়েছেন সাকিব আল হাসান। আর শ্রীলঙ্কা লিড পেয়েছে ১৪১ রানের।

দ্বিতীয় সেশনে দিনেশ চান্দিমাল ফিরে যাওয়ার পর দ্রুত রান তুললে থাকে শ্রীলঙ্কা। তিনি ১২৪ রানে আউট হওয়ার পরে বেশি দূর এগোতে পারেনি লঙ্কানরা।

ডিকওয়েলা (৯) ও রামেস মেন্ডিস (১০)  ফিরতেই থামে লঙ্কানদের ইনিংস। অ্যাঞ্জেল ম্যাথুস ১৪৫ রানে অপরাজিত থাকেন।

এদিকে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২ ওভার শেষে দুই ওপেনার তামিম ইকবাল ও মাহমুদুল হাসান জয় সংগ্রহ করেছেন ৯ রান।

তৃতীয় দিন শেষে সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ৩৬৫

শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৯৭ ওভারে ২৮২/৫ (করুনারত্নে ৮০, রাজিথা ০, ম্যাথিউস ৫৮*, ধনাঞ্জয়া ৫৮, চান্দিমাল ১০*; খালেদ ১৫-১-৬২-০, ইবাদত ২৬-৪-৭৮-২, সাকিব ২৬-৯-৫৯-৩, মোসাদ্দেক ২-০-১৪-০, তাইজুল ২৮-৬-৬৩-০)।

আরও পড়ুন: অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সহকারী কোচ ভেট্টোরি

চতুর্থ দিন শেষে সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ৩৬৫

শ্রীলঙ্কা ১ম ইনিংস: ১৬৫.১ ওভারে ৫০৬। লিড ১৪১ রানের।


একাত্তর/আরএ