অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সহকারী কোচ ভেট্টোরি

আপডেট : ২৪ মে ২০২২, ০৫:০৭ পিএম

অস্ট্রেলিয়া পুরুষ ক্রিকেট দলের সহকারী কোচ হিসেবে নিয়োগ পেলেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি। প্রধান কোচ এন্ড্রু ম্যাকডোনাল্ডের সহকারী হিসেবে কাজ করবেন ভেট্টোরি। ভেট্টোরির সাথে সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন আন্দ্রে বোরোভেচও।

জুনের শেষের দিকে শ্রীলংকার বিপক্ষে শুরু হওয়া টেস্ট সিরিজ দিয়ে অস্ট্রেলিয়ার হয়ে কাজ শুরু করবেন ভেট্টোরি ও বোরোভেচ।

সর্বশেষ পাকিস্তান সফরে সীমিত ওভারের ক্রিকেটে অস্ট্রেলিয়ার সাথে কাজ করেছেন ভেট্টোরি। এই মৌসুমে বার্মিংহাম ফিনিক্সের হয়ে দ্য হান্ড্রেডে কোচের দায়িত্ব পালন করবেন তিনি। গত বছর বার্মিংহামে অন্তর্বর্তীকালীন কোচ হয়েছিলেন ভেট্টোরি।

ভেট্টোরি বলেন, পাকিস্তান সফরে দলটি  প্রস্তুতি, পরিকল্পনা ও খেলার জন্য মরিয়া থাকতে দেখে আমি সত্যিই মুগ্ধ হয়েছিলাম। এই দলটি অনেক বেশি শক্তিশালী ও ঐক্যবদ্ধ দল, যারা সামনে ভালো পারফরমেন্স করবে।

ভেট্টোরির সাথে কাজ করার অভিজ্ঞতা আছে অস্ট্রেলিয়ার বর্তমান প্রধান কোচ ম্যাকডোনাল্ডের। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে একত্রে খেলেছেন এবং কোচিংও করিয়েছে তারা। বেঙ্গালুরুতে ভেট্টোরির সহকারী হিসেবে কাজ করেছিলেন ম্যাকডোনাল্ড।

আরও পড়ুন: সিরিজের মাঝখানেই মিশারাকে দেশে পাঠাচ্ছে শ্রীলংকা

বাংলাদেশ জাতীয় দলের স্পিন বোলিং পরামর্শক হিসেবে কাজ করেছেন ভেট্টোরি। এছাড়া আইপিএলে ব্যাঙ্গালুরুর, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) বার্বাডোজ রয়্যালস, বিগ ব্যাশে ব্রিসবেন হিট ও ভাইটালিটি ব্লাস্টে মিডলসেক্সের প্রধান কোচ হিসেবেও কাজ করেছেন তিনি।


একাত্তর/আরএ

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হেরে গত সপ্তাহে বিশ্ববাসীকে চমকে দিয়েছিল ক্যাঙ্গারুরা। তবে জানুয়ারির অ্যাশেজ জয়ের পর লাল বলের প্রথম সিরিজ খেলতে নেমে এমন ধাক্কা সহ্য করা প্যাট কামিন্সের...
ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ঐতিহাসিক হারের শোধটা শেষ পর্যন্ত কড়ায়-গণ্ডায় তুলেছে অস্ট্রেলিয়া! ম্যাকে টেস্টে মাত্র দুই দিনের ভেতর বাংলাদেশ দলকে ইনিংস ও ৫১ রানের বিশাল ব্যবধানে পিষে ফেলে ১-১ সমতায়...
অস্ট্রেলিয়ার পেস ও বাউন্সে ভরা ম্যাকে টেস্টে মাত্র দুই দিনেই ইনিংস ও ৫১ রানে হেরে হাহাকার ছড়িয়েছে ঠিকই, কিন্তু মাঠের বাইরে মিলেছে এক অবিশ্বাস্য সুখবর! ডারউইনে প্রথম টেস্টের ঐতিহাসিক জয়ের ওপর ভর করে...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর