স্কটল্যান্ডকে হারিয়ে সুপার টুয়েলভের আশা জিইয়ে রাখলো আয়ারল্যান্ড

কার্টিস ক্যাম্ফারের অলরাউন্ড নৈপুণ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে খেলার আশা জিইয়ে রাখলো আয়ারল্যান্ড।

বুধবার (১৯ অক্টোবর) ‘বি’ গ্রুপে প্রথম রাউন্ডে নিজেদের দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটে স্কটল্যান্ডকে হারায় আয়ারল্যান্ড।

প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৭৬ রান করে স্কটিশরা। জবাবে ক্যাম্ফারের ৩২ বলে অপরাজিত ৭২ রানে ১ ওভার বাকি থাকতেই জয়ের স্বাদ পায় আয়ারল্যান্ড।

বল হাতেও ৯ রানে ২ উইকেট নিয়ে ম্যাচ সেরাও হয়েছেন ক্যাম্ফার।

আরও পড়ুন: বিশ্বকাপে ইতিহাস গড়তে যাচ্ছেন তিন নারী রেফারি

এই জয়ে ২ খেলায় ১ জয়-হারে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে থাকলো আয়ারল্যান্ড। একই চিত্র স্কটল্যান্ডের। রান রেটে এগিয়ে তৃতীয়স্থানে তারা। এতে সুপার টুয়েলভে খেলার আশা বেঁচে থাকলো দুই দলেরই।


একাত্তর/আরএ