বিশ্বকাপে ইতিহাস গড়তে যাচ্ছেন তিন নারী রেফারি

আপডেট : ১৯ অক্টোবর ২০২২, ০৩:০৯ পিএম

কাতার বিশ্বকাপে প্রথমবারের মত ম্যাচ পরিচালনার দায়িত্ব পেতে যাচ্ছেন নারী রেফারি।

ইতিহাসের অংশ হওয়া ঐ তিন নারী রেফারি হলেন ফ্রান্সের স্টিফেনি ফ্র্যাপার্ট, রুয়ান্ডার সেলিমা মুকানসানগা ও জাপানের ইওসিমি ইয়ামাশিতা।

বিশ্বকাপ পরিচালনার জন্য ফিফার তালিকাভুক্ত ৩৬ জন রেফারির মধ্যে জায়গা করে নিয়েছেন এই তিন নারী রেফারি।

এছাড়াও সহকারী রেফারি হিসেবে আরো তিন নারী রেফারি কাজ করবেন। তারা হলেন ব্রাজিলের নুয়েজা ব্যাক, মেক্সিকোর কারেন দিয়াজ মেডিনা ও যুক্তরাষ্ট্রের ক্যাথরিন নেসবিট।

ইতোমধ্যেই পুরুষ ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা দিয়ে যোগ্যতার ভিত্তিতেই ফ্র্যাপার্টরা কাতারে যাচ্ছেন। নারীদের বিশ্বকাপের মত বড় আসরে ম্যাচ পরিচালনার সুযোগ করে দেবার পর ফিফা রেফারি কমিটির প্রধান পিয়ারলুইগি কোলিনা বলেন, ‘এখানে আমরা স্পষ্টভাবে একটি বিষয়ের প্রতি গুরুত্ব দিয়েছি, সেটা হলো যোগ্যতা। এখানে নারী-পুরুষ আলাদা কোন বিষয় নয়।’

৩৮ বছর বয়সী ফ্র্যাপার্ট ইউরোপে শীর্ষ পর্যায়ে রেফারিং করে যে পরিমাণ প্রশংসা কুড়িয়েছেন তাতে বিশ্বকাপে তার সুযোগ পাওয়া সময়ের ব্যাপার ছিল।

এ সম্পর্কে তিনি বলেন, ‘আমি সত্যিকার অর্থেই বিশ্বকাপের মূল মঞ্চে কাজ করতে মুখিয়ে আছি। বিশ্বকাপে থেকে বড় কিছু হতে পারেনা।’

ফ্র্যাপার্টের থেকে বয়সে দুই বছরের ছোটা ইয়ামাশিতাও একইভাবে জাপানে পুরুষদের বেশ কিছু শীর্ষ পর্যায়ের ম্যাচ পরিচালনা করে নিজের যোগ্যতা প্রমাণ দিয়েছেন।

ইয়ামাশিতা বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘বিশ্বকাপ অনেক বড় একটা দায়িত্ব। কিন্তু দায়িত্ব পেয়ে আমি দারুণ খুশী। এই ধরনের সুযোগ কখনো সামনে আসবে তা কল্পনায়ও ছিলনা।’

৩৪ বছর বয়সী মুকানসানগা চলতি বছর জানুয়ারিতে আফ্রিকান নেশন্স কাপে প্রথম নারী রেফারি হিসেবে দায়িত্ব পালনে সফলতা দেখানোর পর বিশ্বকাপে কাজ করার সুযোগ পান।

আরও পড়ুন: বৃষ্টিতে পণ্ড বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার ম্যাচ

রুয়ান্ডার এই রেফারির স্বপ্ন ছিল একজন পেশাদার বাস্কেটবল খেলোয়াড় হবার। কিন্তু মাত্র ২০ বছর বয়সে নারীদের ঘরোয়া লিগে তিনি ম্যাচ পরিচালনা করে প্রশংসা কুড়িয়েছিলেন।


একাত্তর/আরএ

ফিফা বিশ্বকাপকে কেন্দ্র করে আয়োজক শহরগুলো যখন বিশ্ববাসীর নজর কাড়তে মরিয়া, তখন কানাডার ভ্যাঙ্কুভার শহর এক মাস্টারস্ট্রোক খেলল! শহরের অন্যতম প্রধান ল্যান্ডমার্ক বা পরিচিত প্রতীক ‘সায়েন্স ওয়ার্ল্ড’-এর...
ব্রাজিল দলের ডাগআউটে কার্লো আনচেলত্তির আসা মানেই এক নতুন ট্যাকটিক্যাল বিপ্লবের আভাস। তবে বিশ্বকাপ শুরুর মাসখানেক আগে ইতালিয়ান এই মাস্টারমাইন্ড মনে করছেন, ব্রাজিলের মূল সমস্যা প্রতিভার অভাব নয়, বরং...
চলতি বছরের গ্রীষ্মে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় বসতে যাচ্ছে ফুটবলের মহাযজ্ঞ ‘ফিফা বিশ্বকাপ ২০২৬’। তিন দশকের ব্যবধানে আবারও যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ফিরে আসায় আলোচনায় উঠে এসেছে ১৯৯৪ সালের...
ব্রাজিলিয়ান ফুটবলের ‘পোস্টার বয়’ নেইমার জুনিয়র এবং তাঁরই এক সময়ের আইডল রবিনহোর ছেলের মধ্যকার অনাকাঙ্ক্ষিত এক লড়াই নিয়ে এখন তোলপাড় ফুটবল বিশ্ব। ট্রেইনিং গ্রাউন্ডের সেই চড়কাণ্ডের পর অবশেষে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর